editor

প্রকাশিত: 5:15 PM, July 26, 2021

৪টি দোকানে চুরি, ৩ লক্ষাধিক ক্ষতি রাজনগরে

৪টি দোকানে চুরি, ৩ লক্ষাধিক ক্ষতি রাজনগরে

রাজনগর প্রতিনিধি:
মৌলভীবাজারের রাজনগরে একই রাতে ৪টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা এসব দোকানের সাটারের নিচ দিয়ে ভিতরে প্রবেশ করে নগদ টাকা ও মোবাইল ফোন সহ প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের কয়েকজন এ ব্যাপারে রাজনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

রবিবার দিবাগত রাতে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের রাতিবের দোকান বাজার ও সদর ইউনিয়নের রাজনগর বাজারে এই চুরির ঘটনা ঘটে।

পুলিশ ও লিখিত অভিযোগ থেকে জানা যায়, রবিবার দিবাগত রাতে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের রাতিবের দোকান বাজারের ব্যবসায়ী ময়নুল ইসলামের মেসার্স বাদশা এন্টারপ্রাইজে চোরেরা প্রবেশ করে নগদ টাকা, ৫৪ টি সিলিং ফ্যান, বৈদ্যুতিক তার, ৩টি মোবাইলফোন সহ প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়। একই বাজারের ব্যবসায়ী শেখ রাদির মালিকানাধীন জননী ভেরাইটিজ স্টোরের নগদ টাকা, সিগারেট, মোবাইলফোন সহ ৫৮ হাজার টাকার মালামাল নিয়ে যায় চোরচক্র।

এদিকে একই রাতে উপজেলার সদর ইউনিয়নের রাজনগর বাজারের হাসপাতাল রোডের মা ফার্মেসী ও ডক্টরস ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে ঢুকে ২টি সিসি ক্যামেরার ভিএআর মেশিন ও ৯ হাজার টাকা নিয়ে গেছে চোরেরা। তবে পাশ্ববর্তী ডলি ফার্মেসীতে চুরির চেষ্টা করলেও কিছু নিতে পারেনি তারা। এঘটনায় রাতিবের দোকান বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা রাজনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

খবর পেয়ে রাজনগর থানার উপপরিদর্শক বিনয় ভূষণ চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তদন্তকারী কর্মকর্তা রাজনগর থানার উপ পরিদর্শক বিনয় ভূষণ চক্রবর্তী বলেন, রাতিবের দোকানের দুইজন ব্যবসায়ী দোকান চুরির অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি আমরা তদন্ত করছি। ৩০-৪০ হাজার টাকার মালামাল চুরি হয়ে থাকতে পারে বলে আমাদের তদন্তে মনে হয়েছে।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/২৬/জুলাই/২০২১/রেদওয়ান

 

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে