editor

প্রকাশিত: 7:57 PM, July 26, 2021

শোকে বিহ্বল সর্বস্তরের এলাকার জনসাধারণ চলে গেলেন মৌলভীবাজার এর প্রবীণ আলেম, প্রখ্যাত বুজুর্গ শায়খ মাওলানা শাহ আব্দুল মুঈদ রহঃ (শাহসাহেব)

শোকে বিহ্বল সর্বস্তরের এলাকার জনসাধারণ চলে গেলেন মৌলভীবাজার এর প্রবীণ আলেম, প্রখ্যাত বুজুর্গ শায়খ মাওলানা শাহ আব্দুল মুঈদ রহঃ (শাহসাহেব)

দক্ষিণ কুলাউড়ার প্রখ্যাত বুজুর্গ আলেম, আহলে সূন্নাহ ওয়াল জামাতের একজন সত্যিকারের অনুসারী, বিদগ্ধ আলেম,উস্তাদুল উলামা, আল্লামা শায়খ শাহ আবদুল মুঈদ (শাহসাহেব) গত ২১ জুলাই বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ২০ মিনিটের

সময় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
তিনি একজন বিদগ্ধ আলেম ও খ্যাতিমান বুজুর্গ ছিলেন। দক্ষিণ কুলাউড়ায় বহু দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠার সাথে তিনি জড়িত ছিলেন। তাঁর অসংখ্য ছাত্র-ছাত্রী ও গুণগ্রাহী দেশ বিদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন।

ব্যাক্তি জীবনে অত্যন্ত সাদামাঠা, ন্যায়পরায়ণ ও উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। বিশ্ব নবী সাঃ এর প্রতিটি সুন্নাহর প্রতি তার অগাদ ভালোবাসা ও আমাল ছিল সুদৃঢ়, এতোদঞ্চলে দ্বীনি শিক্ষা বিস্তারে তাঁর ভূমিকা ছিলো অপরিসীম। সমাজের সকল শ্রেণী পেশার লোকদের সাথে তার হৃদ্রতা ছিলো। তাঁর মৃত্যুর খবরে পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

তিনি পাঁচ ছেলে দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন, ছেলেরা সবাই আলেম ও সমাজে প্রতিষ্ঠিত।

ছেলেদের মধ্যে একজন ছেলে লন্ডন প্রবাসী। সেখানের তিনি মাসজিদে আল-মদীনার ইমাম ও খতীব এবং দারুর রাশাদ ট্রাস্ট ইউকের চেয়ারম্যান। এ সংস্থাটি দেশে স্কুল, মাসজিদ ও ইসলামিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পাশাপাশি সময়ে সময়ে দেশের গরীব ও অসহায় মানুষের কল্যাণে সহযোগিতা করে থাকে। এছাড়াও তিনি জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। আরেক ছেলে কানাডা প্রবাসী। তিনিও একজন ভালো লেখক ও মুহাদ্দিস হিসেবে ইলমে দ্বীনের খিদমাত করে যাচ্ছেন।

তিনার বড় ভাই গৌছ আলী শাহ ছিলেন একজন অবসর প্রাপ্ত সরকারী অফিসার ও বীর মুক্তিযোদ্ধা। কয়েক বছর আগে তিনি ইন্তেকাল করেন এবং রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে সমাহিত করা হয়।

শাহসাহেব রহঃ একটি সম্ভ্রান্ত মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হওয়ার ফলে ইসলামিক মুল্যবোধ চর্চার পাশাপাশি তাঁর দেশপ্রেম ছিলো অপরিসীম। সমাজের সকল শ্রেণী পেশার মানুষের সাথে তাঁর নিবিড় সম্পর্ক ছিল, তাঁর মৃত্যু এলাকার সকল শ্রেণী পেশার লোকদের মাঝে হতাশা নেমে আসে। তিনি উপমহাদেশের প্রখ্যাত হাদীস বিশারদ আল্লামা নুর উদ্দিন আহমদ গহরপুরীর কাছ থেকে বোখারীর সনদ গ্রহণ করেন। তাসাউফের দীক্ষা নেন কুতবুল আলম সাইয়েদ হোসাইন আহমাদ মাদানী রহঃ এর অন্যতম খলীফা যথাক্রমে আল্লামা শায়খ আবদুল মতীন চৌধুরী ফুলবাড়ী, আল্লামা লুৎফুর রহমান বর্ণভী, শায়খ ধরমন্ডলি প্রমূখ যুগশ্রেষ্ঠ ওলামা মাশায়েখদের নিকট থেকে।

রাজনৈতিক ভাবে উপমহাদেশের প্রাচীনতম দল জমিয়তে উলামায়ে ইসলামের সাথে আজীবন সম্পর্কিত ছিলেন। তিনি জমিয়তে উলামায়ে ইসলাম মৌলভীবাজার জেলা শাখার দীর্ঘ দিনের উপদেষ্টা ছিলেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন-

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দীয় ভারপ্রাপ্ত সভাপতি শায়খুল হাদীস মনসুরুল হাসান রায়পুরী, নির্বাহী সভাপতি মাওলানা আব্দুর রহীম ইসলামাবাদী, সিনিয়র সহ সভাপতি শায়খুল হাদীস মাওলানা শেখ মুজিবুর রহমান, সহ সভাপতি মুফতি গোলাম রহমান, সহ সভাপতি মাওলানা তৈয়বুর রহমান নিজামী, মহাসচিব ডঃ গোলাম মুহিউদ্দীন ইকরাম, যুগ্ম মহাসচিব মাওলানা আবদুল মালিক চৌধুরী, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল হক কাউছারী, সংগঠনিক সম্পাদক মুফতি রেজাউল করিম প্রমুখ।

শোকবার্তায় গভীর সমবেদনা জানিয়ে নেতৃবৃন্দ বলেন, শাহসাহেব রহঃ এর ইন্তেকালে জাতি সত্যিকারের একজন প্রবীণ আলেম ও কামেল বুজুর্গকে হারালো। যা সহজে পূরণ হবার নয়। তারা মরহুমের দরজা বুলন্দি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, তাঁর অসংখ্য ভক্ত, অনুরক্ত ও হিতাকাংখীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

গত শুক্রবার বাদ জুম’আ তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। স্থানীয় নিশ্চিন্তপুর ইদগাহ ময়দানে হাজারো ভক্ত অনুরক্ত মুসল্লিয়ানদের উপস্থিতিতে জানাযায় ইমামতি করেন মরহুমের মেঝ ছেলে তরুণ আলেম ও মুহাদ্দিস, হাফেজ মাওলানা শাহ মাহমুদুর রশীদ। জানাযায় বিপুল সংখ্যক মুসল্লি দূর দুরান্ত থেকে অংশগ্রহণ করেন।

এদিকে শাহ সাহেবের রুহের মাগফেরাত কামনা করে বৃটেন, আমেরিকা, কানাডা সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন মসজিদে জুম’আর পরবর্তি বিশেষ মোনাজাত করা হয়। তাছাড়া দেশের অসংখ্য মাদরাসা মসজিদে খতমে কোরআন ও বিশেষ মোনাজাত করা হয়। মহান আল্লাহ পাক তাঁকে যেন জান্নাতের উচ্চতর স্থানে সমাসীন করেন। বিজ্ঞপ্তি

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/২৬/জুলাই/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে