editor
প্রকাশিত: 1:00 PM, July 27, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেটে মহামারি করোনাভাইরাসের ভয়াবহ ছোবল থামছেই না। সর্বশেষ চব্বিশ ঘন্টায় এখানে সংক্রমণের নতুন রেকর্ড তৈরি হয়েছে। এ সময়ে সর্বোচ্চ ৭০৮ জন ব্যক্তির দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। একই সময়ে মারা গেছেন আরও ৭ জন।
সিলেট বিভাগে এই প্রথম চব্বিশ ঘন্টায় ৭ শতাধিক ব্যক্তির দেহে করোনার সংক্রমণ ধরা পড়লো। এর আগে এখানে একদিনে সর্বোচ্চ ৬৮১ জন সংক্রমিত ব্যক্তি চিহ্নিত হয়েছিলেন গত ১৮ জুলাই।
স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ে সিলেট বিভাগে ৭০৮ জন করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। এদের মধ্যে সর্বোচ্চ ৪১৬ জন শনাক্ত হয়েছেন সিলেট জেলায়। সুনামগঞ্জে ১২০ জন, মৌলভীবাজারে ১০৬ জন ও হবিগঞ্জে ৬৬ জন শনাক্ত হয়েছেন।
মোট ১৭৯১ জনের নমুনা পরীক্ষা করে এই ৭০৮ জনকে শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ৩৯.৫৩ ভাগ।
এ নিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ হাজার ৯১৮ জনে। তন্মধ্যে সিলেট জেলায় ২০ হাজার ৫১২ জন, সুনামগঞ্জে ৪ হাজার ২০৬ জন, মৌলভীবাজারে ৪ হাজার ৮৮২ জন ও হবিগঞ্জ জেলায় ৪ হাজার ২৯৩ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শনাক্তকৃত রোগীর সংখ্যা ৩ হাজার ২৫ জন, যাদের ক্ষেত্রে নির্দিষ্ট করে জেলা উল্লেখ করেনি স্বাস্থ্য অধিদফতর।
এদিকে, সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে মারা গেছেন আরও ৭ জন। এদের ৬ জনই সিলেট জেলার বাসিন্দা, অপরজন হবিগঞ্জের।
এ নিয়ে সিলেটে মোট মৃতের সংখ্যা এখন ৬৩৮ জন। সর্বোচ্চ ৫০৮ জন মারা গেছেন সিলেট জেলায়। বাকিদের মধ্যে সুনামগঞ্জে ৪৭ জন, মৌলভীবাজারে ৫৩ জন ও হবিগঞ্জে ৩০ জন মারা গেছেন।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে ৩৭৭ জন করোনা থেকে সুস্থ হয়ে ওঠেছেন। এ নিয়ে মোট সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ২২০ জনে।
তিনি জানান, বর্তমানে সিলেটজুড়ে ৩৮০ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৭/জুলাই/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে