editor
প্রকাশিত: 1:08 PM, July 28, 2021
নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাসের তাণ্ডবে সিলেটে একের পর এক রেকর্ড তৈরি হচ্ছে। সর্বশেষ চব্বিশ ঘন্টায় এখানে সর্বোচ্চ ১৭ জনের মৃত্যু হয়েছে। একইসাথে সর্বোচ্চ ৭৩৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় এই তথ্য জানিয়েছেন। তারা জানায়, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত করোনাক্রান্ত ১৭ জন মারা গেছেন। এর মধ্যে ওসমানী হাসপাতালের করোনা ইউনিটে ৫ জনসহ ১৪ জনই সিলেট জেলায় মারা গেছেন। মৌলভীবাজারে ২ জন ও সুনামগঞ্জে ১ জন মারা গেছেন।
সিলেটে করোনায় একদিনে এতো মৃত্যু এর আগে দেখা যায়নি। সর্বশেষ গত সোমবার (২৬ জুলাই) একদিনে ১৪ জনের মৃত্যু হয়েছিল।
সবমিলিয়ে সিলেট বিভাগে এখন মৃতের সংখ্যা ৬৫৫ জন। তন্মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৫২২ জন মারা গেছেন। সুনামগঞ্জে ৪৮ জন, মৌলভীবাজারে ৫৫ জন ও হবিগঞ্জে ৩০ জনের মৃত্যু হয়েছে।
সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেটে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ৭৩৬ জন। যা একদিনে সর্বোচ্চ শনাক্তের নতুন রেকর্ড। এর আগে গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত পূর্ববর্তী চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ ৭০৮ জন শনাক্ত হয়েছিলেন।
নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৩৪১ জন, সুনামগঞ্জের১১৬ জন, মৌলভীবাজারের ২২৫ জন ও হবিগঞ্জের ৫৪ জন রয়েছেন।
সিলেট বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৩৭ হাজার ৬৫৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৩ হাজার ৮৭৮ জন, সুনামগঞ্জে ৪ হাজার ৩২২ জন, মৌলভীবাজারে ৫ হাজার ১০৭ জন ও হবিগঞ্জে ৪ হাজার ৩৪৭ জন শনাক্ত হয়েছেন।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, গত চব্বিশ ঘন্টায় সিলেটে ৩৫৪ জন করোনা থেকে সুস্থ হয়ে ওঠেছেন। এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা ২৯ হাজার ৫৭৪ জন।
তিনি জানান, বর্তমানে সিলেটে ৩৮৬ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৮/জুলাই/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে