editor

প্রকাশিত: 4:47 PM, August 1, 2021

যুক্তরাজ্যে ব্যারিস্টার হলেন গোলাপগঞ্জের আমিনা

যুক্তরাজ্যে ব্যারিস্টার হলেন গোলাপগঞ্জের আমিনা

যুক্তরাজ্যে ব্যারিস্টার হয়েছেন সিলেটের গোলাপগঞ্জের মেয়ে আমিনা করিম। এছাড়াও তিনি একাত্তরের মহান মুক্তিযুদ্ধ নিয়ে পিএইচডি করছেন বলে জানিয়েছে তার পারিবারিক সূত্র।

একটা সময় কেবল কাজ আর অর্থের প্রয়োজনে যুক্তরাজ্যে পাড়ি জমাতেন সিলেটের লোকজন। এরপর কালের পরিক্রমায় তাদের উত্তরসুরীরা সেদেশের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিকসহ প্রায় সবক্ষেত্রে দারুণসব অবদান রেখে যাচ্ছেন।

হাউস অব কমন্সেও তারা প্রতিনিধিত্ব করছেন। হাউস লর্ডসেও ছিলেন বৃহত্তর সিলেটেরই আরেকজন মেধাবী রাজনীতিবিদ ব্যারনেস পলা মঞ্জিলা উদ্দিন। শিক্ষাক্ষেত্রেও সিলেটবাসীর অবদান বেশ গুরুত্বপূর্ণ।

তারই পথ ধরে এগিয়ে যাচ্ছেন আরও অনেকে। তাদেরই একজন গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউনিয়নের বনগ্রামের যুক্তরাজ্য প্রবাসী আব্দুর করিম শাবলু ও পাপিয়া করিমের মেধাবী মেয়ে আমিনা করিম। শিক্ষা জীবনের প্রায় প্রতিটি ধাপে অসম্ভব মেধার স্বাক্ষর রেখেছেন তিনি।

সম্প্রতি আমিনা সিটি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ব্যারিস্টারি পাশ করেছেন। এর আগে একই ইউনিভার্সিটি থেকে আমিনা এলএলবিও পাশ করেছিলেন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ নিয়েও আমিনার আগ্রহ প্রচুর। আর তাই বর্তমানে তিনি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে পিএইচডি করছেন।

এছাড়াও তিনি তার পেশাগত জীবনও শুরু করেছেন। পিএইচডির পড়াশোনার পাশাপাশি হার্টফর্ডশির ইউনিভার্সিটির ভিজিটিং লেকচারার ও সিটি ল’ স্কুলের জিটিএ হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সবার দোয়া প্রার্থী।

আমিনা করিমের বাবা আব্দুল করিম শাবলু ও দাদা এলাকার আর্তসামাজিক উন্নয়নে অবদান রেখেছেন।আব্দুল করিম শাবলু মেয়ের এই সফলতার জন্য দেশ বিদেশের সবার কাছে দোয়া চেয়েছেন। প্রবাস

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/০১/আগষ্ট/২০২১/রেদওয়ান

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী