editor
প্রকাশিত: 9:46 AM, September 29, 2020
দৈনিক সিলেটের সময়:-
দেশে নারী নির্যাতনের ঘটনা বাড়ছে। সমাজ যেন ক্রমেই বর্বরতার চরমে চলে যাচ্ছে। কিছু প্রতিবাদ হলেও ব্যাপক অর্থে গণপ্রতিরোধ গড়ে উঠছে না। আমাদের সমাজের পরিচয় যেন পাল্টে যাচ্ছে। পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠা সহনশীল সমাজ থেকে নৈতিকতা যেন নির্বাসিতপ্রায়। মানবিক মূল্যবোধের অবক্ষয় চরমে পৌঁছেছে। প্রায় প্রতিদিন দেশের কোথাও না কোথাও ধর্ষণের ঘটনা ঘটছে। ধর্ষণকারীরা ক্রমেই বেপরোয়া হয়ে উঠছে।
বিবেককে নাড়া দেওয়ার মতো ঘটনা ঘটেছে সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এমসি কলেজ ছাত্রাবাসে। সেখানে এক তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। অভিযুক্ত ধর্ষণকারী সবাই ছাত্রলীগের কর্মী বলে খবরে প্রকাশ। এ ঘটনার প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। গত শুক্রবার রাতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার পর গত শনিবার শিক্ষার্থীদের ছাত্রাবাস ছাড়তে বলা হয়। করোনাকালে যখন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও ছাত্রাবাস বন্ধ, তখন সিলেট এমসি কলেজের ছাত্রাবাস খোলা থাকে কী করে? প্রকাশিত খবরে বলা হচ্ছে, ছাত্রাবাসে বেশ কিছু ছাত্র অবস্থান করত। ছাত্রলীগের নেতাকর্মীদের দখলে ছিল ছাত্রাবাসের অনেক কক্ষ। ছাত্রাবাসে শিক্ষকদের জন্য বরাদ্দ কক্ষও ছাত্রলীগের নেতাকর্মীরা দখল করে রেখেছিলেন। কিন্তু কর্তৃপক্ষ রহস্যজনক কারণে নীরব ভূমিকা পালন করে। তাদের কি কোনো দায় নেই?
এদিকে গত বুধবার গভীর রাতে খাগড়াছড়ি জেলা সদরের এক গ্রামে পাহাড়ির বাড়িতে ডাকাতিকালে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয় ওই বাড়ির কর্ত্রীর একমাত্র মেয়ে। এ ঘটনার পর খাগড়াছড়ি ও চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে সাতক্ষীরা থেকে রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা নিতে আসা একজন রোগীকে রক্ত জোগাড় করে দেওয়ার নাম করে তাঁর স্ত্রীকে মিরপুরে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গ্রেপ্তার করা হয়েছে দুজনকে।
কোনো কোনো ঘটনা সমাজ ও মানুষের বিবেককে আলোড়িত করে। আলোড়ন থাকতে থাকতে এই বর্বর ধর্ষণকারীদের শাস্তি নিশ্চিত করা দরকার। আমরা আশা করি, ধর্ষণকারীদের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক দণ্ড দেওয়া হবে। ধর্ষকদের গ্রেপ্তারে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো তৎপর হতে হবে। সবার সম্মিলিত চেষ্টায় সামাজিক দুর্বৃত্তদের দমন করা কঠিন হবে না।
5 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা
2 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫
1 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
8 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির (এমপি) বলেছেন, বাংলাদেশের সর্বস্তরের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক
7 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
7 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
4 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা
8 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি