editor
প্রকাশিত: 5:00 PM, August 1, 2021
অনলাইন ডেস্ক
হবিগঞ্জে করোনা আক্রান্ত হয়ে এক ঘন্টার ব্যবধানে ৩ জনের মৃত্যু হয়েছে।
রবিবার বেলা ১২টা থেকে ১টার মধ্যে হবিগঞ্জ সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধিন অবস্থায় মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন, হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল।
মৃতরা হলেন, বানিয়াচং উপজেলার চিলাপাঞ্জা গ্রামের ধনু মিয়ার স্ত্রী জহুরা (৪৫), চুনারুঘাট উপজেলার উলুকান্দি গ্রামের মকবুল হোসের স্ত্রী অমির চাঁন (৮০)। এছাড়াও বাকি একজন পুরুষ। তার বয়স ৪২ বছর। তা তাৎকণিক তার নাম পরিচয় পাওয়া যায়নি।
এদিকে, রোগীর স্বজনরা দাবি করছেন হাসপাতালে অক্সিজেন না থাকার কারণে তাদের মৃত্যু হয়েছে।
করোনা ওয়ার্ডে ভর্তি অন্য এক রোগীর স্বজন মকবুল হোসেন বলেন, গতকাল রাত থেকেই সিলিন্ডারে অক্সিজেন নেই। সেন্ট্রাল লাইনের অক্সিজেন মাঝে মধ্যে বন্ধ হয়ে যায়। এছাড়া করোনা ওয়ার্ডে রোগীদের সঠিক চিকিৎসা দেয়া হয় না বলেও অভিযোগ করেন তিনি।
অক্সিজেন সংকটের অভিযোগ অস্বীকার করে সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্বাবধায়ক ডা. কাউসার আহমেদ বলেন, অক্সিজেনের কোন সংকট নেই। যেগুলো সিলিন্ডার খালি রয়েছে তা নিয়ে আমাদের স্টোর কিপার সিলেট গেছেন আজই অক্সিজেন নিয়ে ফিরবেন।
এদিকে, জেলায় গত ২৪ ঘন্টায় রেকর্ড করোনা শনাক্ত হয়েছে ৩৪৮ জন। ৭৯২টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪৩ দশমিক ৯ শতাংশ। এ নিয়ে জেলায় শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৮৪৩ জন।
নতুন শনাক্তদের মধ্যে, সদর উপজেলায় ১৫৭ জন, চুনারুঘাটে ৬৪, লাখাইয়ে ২, বাহুবলে ৯, বানিয়াচংয়ে ২৩, নবীগঞ্জে ৪১, মাধবপুরে ৪৯ ও আজমিরীগঞ্জে ৩ জন।
মোট শনাক্তের মধ্যে সুস্থ হয়েছে ২ হাজার ৫০০ জন। এছাড়া করোনা আক্রান্ত হয়ে জেলায় মারা গেছেন ৩৩ জন।
শনাক্তদের মধ্যে হবিগঞ্জ সদর হাসপাতালের আইসোলেশনে রয়েছেন ২৬ জন। এছাড়া উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৩২ জন। বাকিরা হোম আইসোলেশনে রয়েছেন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০১/আগষ্ট/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন