editor

প্রকাশিত: 9:59 AM, September 29, 2020

বিশ্বনাথে ইউপি মেম্বারের কবলে প্রবাসীর কোটি টাকার সম্পত্তি ৭৫ লাখ টাকা চাঁদা দাবি

বিশ্বনাথে ইউপি মেম্বারের কবলে প্রবাসীর কোটি টাকার সম্পত্তি ৭৫ লাখ টাকা চাঁদা দাবি

6

বিশেষ প্রতিনিধি:-
ইউপি মেম্বোরের চাঁদাবাজ বাহিনীর কবল থেকে পৈত্রিক সম্পত্তি উদ্ধার ও পরিবারের নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন এক যুক্তরাজ্য প্রবাসী। সিলেটের পুলিশ সুপারসহ সরকার ও প্রশাসনের বিভিন্ন মহলে এ আবেদন করেন তিনি। সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন ও গ্রামের বাসিন্দা মোঃ সাজু আহমদ স্থায়ীভাবে যুক্তরাজ্যের ইংল্যান্ডের কলম্ব এলাকায় বাস করেন। দেশে রয়েছে তার পৈত্রিক বাড়িঘর ও কোটি টাকার সহায় সম্পত্তি।
অভিযোগে প্রকাশ, সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউপি’র বিএনপিদলীয় মেম্বার আবুল হোসেন ও তার দলীয় চাঁদাবাজাদের কারণে তিনি দেমে থাকা তার সহায় সম্পত্তি ভোগ করতে পারছেন না। দেশে ফিরে বাড়িঘরে থাকতে পারেন না তিনি। ইউপি মেম্বর আবুল চক্রকে চাঁদা না দিলে বাড়িঘরে ঢুকতে দেয় না তারা। উপজেলার দশঘর গ্রামের মৃত নওয়াব আলীর পুত্র মেম্বার আবুল হোসেন ও তার বাহিনীর অন্য সদস্যরা হচ্ছে একই দশঘর গ্রামের মৃত হাছিব উল্লাহর পুত্র আব্দুর রশিদ, আব্দুর রশিদের পুত্র আব্দুর রকিব, আবুল হোসেনের পুত্র আমজাদ হোসেন,আফসান হোসেন ও আহবাব হোসেন। তারা তাদের দাবিকৃত চাঁদা না দেওয়ায় যুক্তরাজ্য প্রবাসী মোঃ সাজু আহমদের পৈত্রিক বাড়িসহ দশঘর মৌজার একাধিক খতিয়ানের ৮০০২.৭৮৩৪,৭৮৩১,৭৮৩২,৭৭০, ৬৬৭,৫০০ দাগের ৭১ শতক ভূমি জবরদখল করে রেখেছে।
গত ২০১৮ সালে সাজু আহমদ দেশে এসে তার বাড়ি-জমি জরিপ মাপ ও ভোগ-ব্যবহার করতে চাইলে উল্লেখিত আবুল মেম্বার তার দলবল নিয়ে তাকে বাঁধা দেয় এবং প্রাণনাশের হুমকি দেয়। একই ২০১৮ সালের ১৭অক্টোবর মেম্বার আবুল ও তার সহযোগী সন্ত্রাসীরা সাজু আহমদের বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে তাকে ও তার নিয়োজিত কর্মচারীদের মারধর করে জখন করে। তারা এই মর্মে হুমকি দেয় যে, সাজু আহমদ তার বাড়িঘর ও ভূসম্পত্তি ভোগ করতে হলে আবুল ও তার বাহিনীকে সর্বদা চাঁদা দিতেই হবে। অন্যথায় প্রবাসী সাজুর কেয়ারটেকার বা কর্মচারীদের বাড়িঘরে প্রবেশ করতে দেবে না। প্রবেশ করলে খুন ও গুম করে ফেলবে। এরই ধারাবাহিকতায় মেম্বার আবুল হোসেন তার দলবল নিয়ে এ বছরের ২১ জুন প্রবাসী সাজু আহমদের কেয়ারটেকার রেদওয়ান আহমদ খানের কাছে ৭৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে বাড়িঘরে ঢুকতে দেবে না এমনকি খুন-খারাবি, অপহরণ ও গুম করার হুমকি দেয়। ফলে চাঁদাবাজ আবুলদের ভয়ে ওই প্রবাসীর জায়গা জমির পাকাধান ও বাড়ির ফসলাদি নষ্ট হয়ে যাচ্ছে।
এমতাবস্থায় সাজু আহমদ এবছরের ২০ জুলাই সিলেটের এসপি বরাবরে একখানা অভিযোগ প্রেরন করেন। এর আগে গত ২৭ ফেব্রুয়ারি সিলেটের বিশ্বনাথ থানায় ১৪২৫ নং একটি সাধারণ ডায়েরীর করের। এর আগে ২০১৮ সালের ২৫নভেম্বর সিলেটের বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরেও লিখিত অভিযোগ দেন। কিন্তু প্রতিবারই অজ্ঞাত করণে বিশ্বনাথ থানা পুলিশ কোন ব্যবস্থা না নিয়ে প্রভাবশালী মেম্বার আবুল চক্রের পক্ষাবলম্বন করেই থাকে। চাঁদাবাজ মেম্বার আবুল চক্রের জবরদখল থেকে যুক্তরাজ্য প্রবাসী সাজু আহমদ তার পৈত্রিক ও সঞ্চিত সহায় সম্পত্তি উদ্ধার দাবিতে গতবছরের ২১ নভেম্বর যুক্তরাজ্যের লন্ডন সিটিতে একটি সংবাদ সম্মেলনও করেন। কিন্ত কোন অবস্থাতে বিএনপি দলীয় মেম্বর আবুল হোসেন ও তার সন্ত্রাসীদের কবল থেকে তার পৈত্রিক ভিটেবাড়ি এবং সহায়-সম্পত্তি উদ্ধার করতে পরছেন না। তাই প্রবাসী সাজু আহমদ শত ইচ্ছে থাকা সত্বেও জন্মভূমি নিজ দেশেও ফিরতে পারছেন না। সোমবার (২৮ সেপ্টেম্বর) সিলেটের পুরিশ সুপার বরাবরে দেওয়া আবেদনের অনুলিপি,বাংলাদেশ পুলিশের আইজি, সিলেট রেঞ্জ পুলিশের ডিআইজি, সিলেটের বিভাগীয় কমিশনার, সিলেটের জেলা প্রশাসকসহ প্রশাসনের বিভিন্ন দায়িত্বশীল মহলে প্রেরেন করা হয়েছে। প্রশাসনের সংশ্লিষ্ট শাখাসমুহ অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছে।

Sharing is caring!


আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য নিযুক্ত

অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য নিযুক্ত

8 বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি

শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন

শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন

8 আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন।

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

5 সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত

‘শিক্ষার গুণগত মানোন্নয়ন ও লেসন প্ল্যান বাস্তবায়নে অধ্যক্ষের নির্দেশনা’

‘শিক্ষার গুণগত মানোন্নয়ন ও লেসন প্ল্যান বাস্তবায়নে অধ্যক্ষের নির্দেশনা’

4 স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক

ওসমানীনগরে সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে চক্র: ভুয়া চালানে ইউএনওকে বিভ্রান্ত করার চেষ্টা

ওসমানীনগরে সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে চক্র: ভুয়া চালানে ইউএনওকে বিভ্রান্ত করার চেষ্টা

8 মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি

শিববাড়িতে মাদক বিস্তারের অভিযোগ বাড়ছে চুরি-ছিনতাই, স্থানীয়দের উদ্বেগ

শিববাড়িতে মাদক বিস্তারের অভিযোগ বাড়ছে চুরি-ছিনতাই, স্থানীয়দের উদ্বেগ

1 স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়

সীমান্তে নতুন রুট ‘হরিপুর’ : এয়াহিয়া-নুরুল-আমিন সিন্ডিকেটের হাত ধরে কোথায় যাচ্ছে ভারতীয় পণ্য

সীমান্তে নতুন রুট ‘হরিপুর’ : এয়াহিয়া-নুরুল-আমিন সিন্ডিকেটের হাত ধরে কোথায় যাচ্ছে ভারতীয় পণ্য

2 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন

বিএনপির নাম ভাঙিয়ে কোটি টাকার রাজস্ব ফাঁকি : জিন্দাবাজার-হকার্স মার্কেটে কামরানের চোরাই নেটওয়ার্ক

বিএনপির নাম ভাঙিয়ে কোটি টাকার রাজস্ব ফাঁকি : জিন্দাবাজার-হকার্স মার্কেটে কামরানের চোরাই নেটওয়ার্ক

7 স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’

1
4