editor
প্রকাশিত: 12:50 PM, August 2, 2021
নিজস্ব প্রতিবেদক
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ চব্বিশ ঘন্টায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৮৫৩ জন। স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে সোমবার দুপুরে এই তথ্য জানানো হয়েছে।
সেখান থেকে জানানো হয়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ে সিলেট বিভাগে ১৪ জন করোনা রোগী মারা গেছেন। এর মধ্যে ওসমানী হাসপাতালে ৪ জনসহ সিলেট জেলায় ১০ জন, সুনামগঞ্জে ১ জন, মৌলভীবাজারে ১ জন ও হবিগঞ্জ জেলায় ২ জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা এখন ৭১৬ জন। তন্মধ্যে সর্বোচ্চ ৫৭১ জনই মারা গেছেন সিলেট জেলায়। বাকিদের মধ্যে সুনামগঞ্জে ৫২ জন, মৌলভীবাজারে ৬১ জন ও হবিগঞ্জে ৩২ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ৮৫৩ জন। তাদের মধ্যে সিলেট জেলায় ৪৭৯ জন শনাক্ত হয়েছেন। সুনামগঞ্জে ১০৭ জন, মৌলভীবাজারে ১৯০ জন ও হবিগঞ্জে ৭৭ জন রোগীকে শনাক্ত করা হয়েছে।
১ হাজার ৯৫৪ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ৪৩.৬৫ ভাগ।
সবমিলিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ৩০৫ জনে। তন্মধ্যে সিলেট জেলাতেই শনাক্ত হয়েছেন ২৫ হাজার ৮১৫ জন। সুনামগঞ্জে ৪ হাজার ৮১৮ জন, মৌলভীবাজারে ৫ হাজার ৭৪৯ জন ও হবিগঞ্জে ৪ হাজার ৯২৩ জন রোগী শনাক্ত হয়েছেন।
এদিকে, সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে আরও ৪৬৮ জন রোগী করোনা থেকে সুস্থ হয়ে ওঠেছেন। সবমিলিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা এখন ৩১ হাজার ৩১১ জন।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৪২২ জন করোনা রোগী চিকিৎসা নিচ্ছেন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০২/আগষ্ট/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে