editor
প্রকাশিত: 3:51 PM, August 2, 2021
অনলাইন ডেস্ক
সরকারি বাহিনী এবং তালেবান যোদ্ধাদের তুমুল লড়াইয়ের মধ্যে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পার্লামেন্টে নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরেছেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি। আর এ নিরাপত্তা পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে তালেবান।
সোমবার কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।
এক বিবৃতিতে তালেবানের পক্ষ থেকে বলা হয়, আশরাফ ঘানির বিবৃতি আজেবাজে কথা ছাড়া কিছুই নয়। তিনি নিজের খারাপ (মানসিক) অবস্থা এবং ভুল নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলেন।
এতে আরও বলা হয়, জাতি জাতীয় বেঈমানদের বিচার করার এবং তাদের বিচারের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে। যুদ্ধের ঘোষণা, অভিযোগের বাণ ছোড়া এবং মিথ্যা তথ্য দেওয়ার মাধ্যমে ঘানির ক্ষমতার মেয়াদ বাড়ানো যাবে না। যদি আল্লাহ চান, তার সময় ফুরিয়ে এসেছে।
এর আগে পার্লামেন্টে নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি।
তিনি বলেন, ‘ছয় মাসের’ মধ্যে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।
পার্লামেন্টের উচ্চকক্ষ ও নিম্নকক্ষ এক যৌথ বিবৃতিতে প্রেসিডেন্টের নিরাপত্তা পরিকল্পনার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে।
এদিকে কান্দাহার, হেরাত ও লস্করগাহে তীব্র লড়াই চলছে তালেবান ও আফগান যোদ্ধাদের মধ্যে। এর মধ্যে নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরলেন আফগান প্রেসিডেন্ট।
দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা। এর মধ্যে দেশের প্রায় অর্ধেকেরও বেশি জেলার দখল নিয়েছে তালেবান। সশস্ত্র গোষ্ঠীটির এ অগ্রযাত্রা রুখতে হিমশিম খাচ্ছে আফগান সরকার।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০২/আগষ্ট/২০২১/রেদওয়ান
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন