editor
প্রকাশিত: 10:09 AM, September 29, 2020
দৈনিক সিলেটের সময়:-
বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হলরুমে কেক কেটে জন্মদিন উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ইউনুছুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়, সহযোগী অধ্যাপক ডা. আর কে এস রয়েল, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. আবুল কালাম আলাল, সহকারী পরিচালক (অর্থ) ডা. মাহবুবুল আলম, সিনিয়র স্টোর অফিসার ডা. আফসার উদ্দিন, সেবা তত্ত্বাবধায়ক রেনোয়ারা আক্তার, সিলেট নার্সিং কলেজের অধ্যক্ষ ফয়সল আহমেদ চৌধুরী, নার্সিং ইন্সট্রাক্টর সুমা রানী দত্ত।
বিএনএ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি শামীমা নাসরিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেকের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনএ ওসমানী হাসপাতাল শাখার উপদেষ্টা মো. জসিম উদ্দিন সরকার ও মো. গোলাম রব্বানী।
এছাড়াও উপস্থিত ছিলেন, বিএনএ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সহ সভাপতি নজরুল ইসলাম বাবুল, মো. সিরাজুল ইসলাম, ভ্রান্তি বালা দেবী, খাদিজা আক্তার, জুবেদা খানম, সাংগঠনিক সম্পাদক অরবিন্দ চন্দ্র পাল, যুগ্ম সাধারণ সম্পাদক সুলেমান আহমদ, কোষাধ্যক্ষ নিলুফা ইয়াসমিন, সিলেট নার্সিং কলেজ স্টুডেন্টস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি নুরুজ্জামান আতিক, সাধারণ সম্পাদক মন্দিরা জয়া, সহ সভাপতি মঈন আল শ্রাবন, কোষাধ্যক্ষ লায়লা আক্তার, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক দৃষ্টি সিনহা, সহকারী প্রচার সম্পাদক মুক্তা তাসনিম, সদস্য মোজাম্মেল হোসাইন, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ৩য় শ্রেনী কর্মচারী কল্যান সমিতির সভাপতি মো. আবুল খয়ের চৌধুরী, সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন, ওয়ার্ড মাস্টার মো. রওশন হাবিব, ৪র্থ শ্রেণী কর্মচারী কল্যান সমিতির সভাপতি মো. আবদুল জব্বার ও সাধারণ সম্পাদক মো. এবাদুর রহমান।
1 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
3 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
7 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
8 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
3 স্টাফ রিপোর্টার: 8 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
7 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
2 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
5 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 3 শুক্রবার (২১