editor
প্রকাশিত: 1:54 PM, August 4, 2021
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে কোভিড-১৯ এর গণটিকার প্রস্তুতি কার্যক্রমের অংশ হিসেবে ইতোমধ্যে উপজেলার ৯টি ইউনিয়নের ৯০টি ওয়ার্ডের জন্য ৬৩ জন ভ্যাক্সিনেটরের প্রশিক্ষণ কার্যক্রম চলছে। আগামী ৭ আগস্ট থেকে উপজেলার ২৭টি কেন্দ্রে একযোগে টিকা কার্যক্রম শুরু হবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে ৩টি করে মোট ২৭টি কেন্দ্রে টিকা দেওয়া হবে। প্রতি কেন্দ্রে ৬ জন করে ভ্যাক্সিনেটর এবং ৩ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। আগামী ৭ আগস্ট থেকে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত টিকা দেওয়া হবে। প্রতিদিন প্রতিটি কেন্দ্রে তিনটি বুথে ৬০০ ব্যক্তি টিকা পাবেন। ইউনিয়নে সিনোফার্মার টিকা দেওয়া হবে বলে জানা গেছে।
এ ব্যাপারে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এম, মাহবুবুল আলম ভূঁইয়া জানান, টিকাগ্রহণের জন্য অবশ্যই জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিয়ে আসতে হবে। টিকা গ্রহণের পর টিকাগ্রহীতাকে একটি টিকা কার্ড দেওয়া হবে। এই কার্ড দেখিয়ে তিনি দ্বিতীয় ডোজ নিতে আসবেন। টিকাগ্রহীতাদের তথ্য অনলাইনে আপলোডের জন্য প্রতিটি কেন্দ্রে একজন করে ডাটা এন্ট্রি অপারেটর দায়িত্ব পালন করবেন। ইউনিয়ন পর্যায়ে ১৬২০০ ব্যক্তিকে সিনোফার্মার টিকা প্রদান করা হবে। ইতিমধ্যে ভ্যাক্সিনেটরদের প্রশিক্ষণ সম্পন্ন হয়ে। এখন নির্দেশনা অনুযায়ী টিকা প্রদান করা হবে বলে জানান তিনি।
এদিকে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টদের নিয়ে প্রস্তুতিসভা করে ইউনিয়ন ওয়ারী করোনার টিকা শুরুর সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৪/আগষ্ট/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে