editor
প্রকাশিত: 4:16 PM, August 5, 2021
মৌলভীবাজার প্রতিনিধি ::
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীদের হামলায় আহত বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের বালিশিরা ভ্যালীর সভাপতি বিজয় হাজরার স্ত্রী রূপবতী হাজরা মারা গেছেন।
বুধবার (৪ আগস্ট) রাতে তিনি সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে বুধবার বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা বাগানে তার উপর প্রতিবেশীরা হামলা করে বলে অভিযোগ পরিবারের। হামলায় বিজয় হাজরার ছেলে সাধন হাজরা ও ছেলের বউ সাথী হাজরা গুরুতর আহত হয়েছেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির পাশে সড়কে গোবর ফেলাকে কেন্দ্র করে প্রতিবেশী লাল বাহাদুর, ধন বাহাদুর ও আশু বাহাদুরের সঙ্গে কথা কাটাকাটি হয়। বিকেলে লাল বাহাদুর মদ পান অবস্থায় গালাগালি করলে নিহতের ছেলে বাঁধা দেন।
একপর্যায়ে লাল বাহাদুর তারা তিন ভাই লাঠিসোটা নিয়ে হামলা চালায় কয়েক জন আহত হন। গুরুতর আহতাবস্থায় রূপবতী হাজরাকে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে পরে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে এবং সেখান থেকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে দশটায় মারা যান রূপবতী।
বৃহস্পতিবার (৫ আগস্ট) এ ঘটনায় শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক জানান, এ ব্যাপারে রাতেই বিজয় হাজরা বাদী হয়ে ৬জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় বুধবার রাতে মামলার আসামির ৩ জনকে ও বৃহস্পতিবার মূল আসামি লাল বাহাদুরকে আটক করেছেন। আটকরা হলেন লাল বাহাদুর হাজরা, বিকাশ হাজরা, রিপন হাজরা ও ধনেশ্বরী হাজরা। বৃহস্পতিবার দুপুরে তাদের মৌলভীবাজার কারাগারে পাঠানো হয়েছে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৫/আগষ্ট/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে