editor
প্রকাশিত: 4:20 PM, August 5, 2021

কোন টিকা নিলে কতটি দেশে যেতে পারবেন?
অনলাইন ডেস্ক
করোনাভাইরাসে আক্রান্ত গোটা বিশ্ব। এর ছাপ পড়েছে সর্বত্র। জীবিকা, পর্যটনসহ নানা কারণে লোকজনকে দেশে দেশে পাড়ি জমাতেই হয়। কোনো কোনো দেশে সংক্রমণ কমে যাওয়া ভ্রমণের ওপর কড়াকড়ি শিথিল করেছে। তবে ভ্যাকসিন বা টিকা গ্রহণ অপরিহার্য একটি বিষয়। অনেক দেশই ভ্যাকসিন পাসপোর্টও চালু করেছে। ভ্যাকসিন না নেয়া থাকলে অন্য দেশে প্রবেশ এখন বেশ কঠিন ব্যাপার।
তবে করোনার যেকোনো ভ্যাকসিন নেয়া থাকলেই আপনি অবাধে বিশ্বের যেকোনও দেশে ভ্রমণে যেতে পারেন, বিষয়টি এমন নয়। আবার ‘নির্দিষ্ট কিছু টিকার’ গ্রহীতা পর্যটকদের স্বাগত জানাচ্ছে অনেক দেশ।
সম্প্রতি অনুমোদনপ্রাপ্ত ভ্যাকসিনগুলোর মধ্যে কোন কোন ভ্যাকসিন নেয়া থাকলে ভ্রমণে আগ্রহী ব্যক্তিরা কতটি দেশে যেতে পারবেন তার একটি তালিকা প্রকাশ করেছে ভ্রমণবিষয়ক একটি ওয়েবসাইট।
এতে দেখা গেছে, অ্যাস্ট্রাজেনেকার টিকারই গ্রহণযোগ্যতা বেশি পাওয়া গেছে। বিশ্বের ১১৯টি দেশ এখন পর্যন্ত এই ভ্যাকসিনের স্বীকৃতি দিয়েছে এবং বিশ্বে এখন পর্যন্ত এটিই সর্বাধিক ব্যবহৃত।
আন্তঃসীমান্ত ভ্রমণে কোভিড-১৯ টিকার অনুমোদন দিয়েছে কতটি দেশ তার একটি শর্টলিস্ট দেখে নিন
অ্যাস্ট্রাজেনেকার টিকার অনুমোদন দিয়েছে ১১৯টি দেশ
ফাইজার-বায়োএনটেকের অনুমোদন মিলেছে ৮৯টি দেশে
স্পুটনিক-৫ অনুমোদন দিয়েছে ৬৯টি দেশ
সিনোফার্মের ভ্যাকসিন অনুমোদন পেয়েছে ৫৯টি দেশে
মডার্নার টিকার অনুমোদন দিয়েছে ৫০টি দেশ
সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত কোভিশিল্ড ৪৫ দেশে অনুমোদন পেয়েছে
সিনোভ্যাকের ভ্যাকসিন অনুমোদন দিয়েছে ৩৭ দেশ
জনসন অ্যান্ড জনসনের টিকার অনুমোদন মিলেছে ৩৩ দেশে
ভারত বায়োটেকের কোভ্যাক্সিন অনুমোদন দিয়েছে ৬ দেশ
ক্যানসিনোবায়োর টিকার অনুমোদন মিলেছে ৪ দেশে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৫ /আগস্ট/২০২১/নুরুল
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্রদের সহায়তায় মাসিক ভাতা চালু করেছে ‘আবদুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্ট’। শনিবার দুপুরে নগরের জেলরোডস্থ আনন্দ টাওয়ারে আনুষ্ঠানিকভাবে
অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে নগরীর কুশিঘাট এলাকার ‘ইমুর ইশকুল’-এর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী ও
সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র হাজী আব্দুল কাইয়ুম জালালি পংকি
প্রতিবছরের ন্যায় এবারও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে পাত্র সম্প্রদায়ের মাঝে ১ টাকায় পূজার বাজার ও ক্ষুদে
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির সহনীয় মূল্য নির্ধারণ, ফ্যাসিবাদের নির্মূল এবং সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবিতে জমিয়তে
সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, জিয়া শিশু-কিশোর সংগঠন (জিশিস) এর কেন্দ্রীয় সহ
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র যৌথ উদ্যোগে সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত। ৯ অক্টোবর শুক্রবার সকাল ১০টায়