editor
প্রকাশিত: 2:31 PM, August 7, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেটে গেল চব্বিশ ঘন্টায় করোনাক্রান্ত হয়ে মৃতের সংখ্যা কমেছে। এ সময়ে মারা গেছেন ৪ জন। এছাড়া রোগী শনাক্তের সংখ্যাও অনেক কমেছে। মূলত নমুনা পরীক্ষা কম হওয়ায় এ সময়ে ৩৫২ জন রোগী শনাক্ত হয়েছেন।
আজ শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় জানায়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনাক্রান্ত ৪ জন মারা গেছেন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জনসহ সবাই মারা গেছেন সিলেট জেলায়।
এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৮১ জনে। তন্মধ্যে সিলেট জেলায় ৬২৬ জন মারা গেছেন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের৫৫ জন, মৌলভীবাজারের ৬২ জন ও হবিগঞ্জের ৩৮ জন রয়েছেন।
সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেটে ৩৫২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এদের মধ্যে সিলেট জেলায় ১৮২ জন, সুনামগঞ্জে ৩৭ জন, মৌলভীবাজারে ৩৪ জন ও হবিগঞ্জে ৯৯ জন রয়েছেন।
১০৫৫ জনের নমুনা পরীক্ষায় তাদেরকে শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ৩৩.৩৬। অন্যান্য দিনের তুলনায় নমুনা পরীক্ষার হার গত চব্বিশ ঘন্টায় বেশ কমেছে।
সবমিলিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৪৪ হাজার ৫৭১ জন। তন্মধ্যে সিলেট জেলায় ২৭ হাজার ৭৬৭ জন শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জের ৫ হাজার ১৫০ জন, মৌলভীবাজারের ৬ হাজার ২৫৫ জন ও হবিগঞ্জের ৫ হাজার ৩৯৯ জন রয়েছেন।
আক্রান্ত এসব রোগীদের মধ্যে সুস্থ হয়ে ওঠেছেন ৩২ হাজার ৫৮৭ জন। এর মধ্যে সর্বশেষ চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন ৮৬ জন।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৪৯৮ জন করোনা রোগী চিকিৎসাধীন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৭/আগষ্ট/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে