editor

প্রকাশিত: 5:28 PM, August 7, 2021

শেখঘাটে জায়গাজমি নিয়ে স্বজনদের হয়রানির শিকার এক সরকারি কর্মকর্তা

শেখঘাটে জায়গাজমি নিয়ে স্বজনদের হয়রানির শিকার এক সরকারি কর্মকর্তা

শেখঘাটে জায়গাজমি নিয়ে স্বজনদের হয়রানির শিকার এক সরকারি কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক
সিলেট মহানগরের শেখঘাট এলাকার ১৭৯ নম্বর বাসার বাসিন্দা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন ও তার পরিবারকে তারই স্বজনরা নানাভাবে হয়রানি করছেন।

আজ শনিবার সিলেট জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, মৃত মোহাম্মদ জহুর উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন।

তার অভিযোগ, জায়গাজমি দখল করতেই স্বজনরা দীর্ঘদিন ধরে তাকে ও তার পরিবারকে হয়রানি করে আসছেন। তিনি তার মৌরসী ও ক্রয়কৃত জায়গাজমি এবং জানমাল রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশি¬ষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।

লিখিত বক্তব্যে দেলোয়ার হোসেন উল্লেখ করেন, তিনি তার মা, ভাই-বোন ও সন্তান নিয়ে শেখঘাটে ১৭৯ নম্বর বাসায় বসবাস করেন। তার অন্যান্য ভাই-বোন বিদেশে ও বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত থাকায় অন্যত্র বসবাস করছেন। এই সুযোগে তার চাচাতো ভাই শওকত আলী বেলাল, হুমায়ুন কবির ও বাবলু আহমদসহ অন্যরা তার মৌরসী ও ক্রয়কৃত জায়গাজমি দখল করতে উঠেপড়ে লেগেছেন।

তিনি জানান, মিউনিসিপ্যালিটি মৌজার জেএল নং-৯১, খতিয়ান নং-৬১৯ ও ২২৯১ নং দাগে ২২ শতক পুকুর রকম ভূমি রয়েছে। ২০১৭ সালে বাটোয়ারার পর মৌরসী ও উত্তরাধিকার সূত্রে প্রাপ্য জমি তিনি সমঝে পান। এরপর তিনি তার অংশে মাটি ভরাট করে টিনের বেড়া দিয়ে সীমানা প্রাচীর নির্মাণ করেন। অন্য অংশিদাররাও তাদের অংশে মাটি ভরাট করেন; কিন্তু ২০১৯ সালে শওকত আলী বেলাল, হুমায়ুন কবির ও বাবলু আহমদসহ আরও ৩/৪ জন সীমানা প্রাচীর ভেঙ্গে অবৈধভাবে করে দেলোয়ার হোসেনকে ভয়-ভীতি প্রদর্শন করেন। এ ঘটনায় জিডি করেন দেলোয়ার হোসেন। তার বিরুদ্ধেও পাল্টা আরেকটি জিডি করা হয়।

লিখিত বক্তব্যে বলা হয়, ২০১৯ সালের ২৬ অক্টোবর স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সিকন্দর আলী ও শেখঘাট পঞ্চায়েত কমিটির সভাপতি শফিক উদ্দিনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সালিশ আহবান করা হয়; কিন্তু শওকত আলী বেলাল নিজে একটি সালিশনামা তৈরি করে তাতে স্বাক্ষরের জন্য চাপ সৃষ্টি করেন। ফলে সমঝোতা হয়নি।

গত ২৪ জানুয়ারি শওকত আলী বেলাল ও তার লোকজন দেলোয়ার হোসেনের বাড়িতে হামলা ও লুটপাট করে। ৯৯৯ সেন্টারে ফোন করার পর কোতোয়ালি থানা পুলিশ তাদেরকে উদ্ধার করে। পরবর্তী সময়ে ৩ ফেব্রুয়ারি অতিরিক্ত মূখ্য মহানগর হাকিম আদালতে মামলা করেন দেলোয়ার হোসেন। বিবাদি শওকত আলী বেলালের ভাই হুমায়ুন রশিদ রুবেলও গত ২২ ফেব্রুয়ারি অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা করেন। এছাড়া একাধিক মামলা দিয়ে তারা দেলোয়ার হোসেন ও তার পরিবারকে হায়রানি করছে বলে অভিযোগ করে তিনি শান্তিপূর্ণ বসবাসের জন্য তার চাচাত ভাইদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

 

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন