editor
প্রকাশিত: 2:17 PM, August 8, 2021
নবীগঞ্জ প্রতিনিধিঃ
নবীগঞ্জে প্রবাসীদের উদ্যোগে ইউনাটেড সামাজিক সংগঠনের সার্বিক সহযোগিতায় ১০ টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে আল-শিফা ফ্রি অক্সিজেন সেবা সেন্টারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শুভ উদ্বোধন করেন হবিগঞ্জ-১(নবীগঞ্জ- বাহুবল) সংসদ সদস্য শাহ নওয়াজ মিলাদ গাজী। ইংল্যান্ড প্রবাসী শামীম বূরহানী,ওয়ালী মিয়া (পিংকু),সেলিম বূরহানী,ফ্রান্স প্রবাসী জুনায়েদ মিয়া (জায়েদ),শাহিবুর রহমান,রিপন মাহমুদ,খোর্শেদ আলম মহিফ,সাব্বিরুল হক রুহেল,পার্থ সারতি দাশ,মুবিনুর রহমান সোহান,মোনায়েম চৌধুরীর উদ্যোগে ।
আজ রবিবার সকাল ১১ টায় বূরহানী ওয়ালফ এস্টেট ওসমানী রোডে ১০ টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে আল-শিফা ফ্রি অক্সিজেন সেবা সেন্টারের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়।
সামাজিক সংগঠন ইউনাইটেড নবীগঞ্জের প্রতিষ্টাতা আকমল হোসেন আজাদ টিটুর সভাপতিত্বে ও পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী,সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ মিলু,শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ইয়াওর মিয়া,মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুল আলম সুমন,উপজেলা যুবলীগের যুগ্ম আহব্বায়ক লোকমান আহমেদ খান,খয়রুল বশর চৌধুরী,পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহব্বায়ক হাবিবুর রহমান হাবিব,মহিলা আওয়ামীলীগ সভাপতি দিলারা হোসেন,সাধারণ সম্পাদক শেখ সইফা রহমান কাকলি,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া,নবীগঞ্জ থানার এস আই মোঃ মুস্তাফিজুর রহমান,পৌর আওয়ামীলীগের সদস্য এটি এম রুবেল,বিশিষ্ট ব্যবসায়ী আঃ রকিব,নবীগঞ্জ ইউ সি বি ব্যাংকের অফিসার রেদোয়ান আহমেদ,বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আহমদ জাকারিয়া অপু,সাংবাদিক মোঃ হাসান চৌধুরী, সাগর মিয়া,সামাজিক সংগঠন ইউনাইটেড নবীগঞ্জের সদস্যবৃন্দ সহ রাজনৈতিক নেতৃবৃন্দ।
প্রধান অতিথির ব্যক্তব্যে সংসদ সদস্য শাহ নওয়াজ মিলাদ গাজী বলেন,প্রবাসীদের হৃদ্যতার মানবিক কর্মকান্ডে নবীগঞ্জবাসীর হৃদয় ছুয়েছে। হৃদ্যতা মানবসেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সংকটময় মুহুর্তে প্রবাসে থেকেও দেশের মানুষের কল্যানে বিনমূল্যে করোনা আক্রান্ত রোগীদের সেবায় অক্সিজেন সাপোর্ট সেন্টার খুলে প্রবাসীদের ভাবমূর্তি উজ্জল করেছে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৮/আগষ্ট/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন