editor
প্রকাশিত: 2:56 PM, August 8, 2021
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে চুরি যাওয়া তিনটি গাভীর মালিক মাহমুদার বাড়ীতে প্রধানমন্ত্রীর উপহার নিয়ে উপস্থিত হলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুর ইসলাম মঈন। আজ রবিবার (৮ আগষ্ট) সকালে উপজেলার বুল্লা ইউনিয়নের বানেশ্বর গ্রামে গিয়ে মাহমুদার হাতে প্রধানমন্ত্রীর উপহারের টাকা তুলে দেন। এসময় মাহমুদা ও তার স্বামী তারা মিয়া কান্নায় ভেঙ্গে পড়েন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের আশ্বস্ত করেন যে পুলিশের সহযোগিতায় চুরি যাওয়া গরু গুলো উদ্ধার করার সবোর্চ্চ চেষ্টা করবেন এবং সরকারের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
উল্লেখ্য গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বানেশ্বর গ্রামের তারা মিয়ার ঘরের টিন খুলে তিনটি গাভী ও ১টি বাছুর চুরি হয়। পরদিন দুপুরে চুরি যাওয়া বাছুর টি নিজে নিজে বাড়ীতে চলে আসে। ফিরে আসা বাছুরটিকে জড়িয়ে তারা মিয়া ও তার স্ত্রী মামুদার কান্না এখনো থামেনি।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৮/আগষ্ট/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন