editor

প্রকাশিত: 1:34 PM, August 9, 2021

বয়সে ২১ মাসের ছাড় পাচ্ছেন চাকরিপ্রার্থীরা

বয়সে ২১ মাসের ছাড় পাচ্ছেন চাকরিপ্রার্থীরা

অনলাইন ডেস্ক
করোনা মহামারীর কারণে সরকারি চাকরিতে সব ধরনের নিয়োগ স্থগিত রয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন চাকরিপ্রত্যাশীরা।

করোনা মহামারীর কারণে সরকারি চাকরিতে সব ধরনের নিয়োগ স্থগিত রয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন চাকরিপ্রত্যাশীরা। তাদের ক্ষতি পুষিয়ে দিতে বয়সে ২১ মাস ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত বছরের ২৫ মার্চ পর্যন্ত যাদের বয়স ৩০ বছর পূর্ণ হয়েছে, তারা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রকাশিতব্য সব নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পাবেন। এ সময়ের মধ্যে যাদেরই বয়স ৩০ বছর হবে তারাও এই সুযোগ পাবেন। এ সংক্রান্ত একটি প্রস্তাবের সার-সংক্ষেপ তৈরি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রস্তাবটি অনুমোদনের জন্য আজ প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হতে পারে। খবর সংশ্লিষ্ট সূত্রের।

জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গতকাল সচিবালয়ে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘করোনার কারণে সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত রয়েছে। চাকরিপ্রত্যাশী শিক্ষিত বেকারদের ক্ষতি পুষিয়ে দিতে তাদের বয়সে ছাড় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। যাদের বয়স ২০২০ সালের ২৫ মার্চ ৩০ বছর পূর্ণ হয়েছে, তারা যাতে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে আবেদন করতে পারেন- এমন একটি প্রস্তাব অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হচ্ছে। প্রধানমন্ত্রীর সম্মতি সাপেক্ষে এটি কার্যকর হলে চাকরিপ্রার্থীরা করোনাকালীন ২১ মাস বয়সের ছাড় পেতে পারেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, এর আগে গত বছরের সেপ্টেম্বরে চাকরিপ্রত্যাশীদের পাঁচ মাসের বয়সের ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। তবে ওই সময় শুধু ২৫ মার্চের আগে ছাড়পত্র পাওয়া নিয়োগের ক্ষেত্রে বয়সের ছাড় দেওয়ার সিদ্ধান্ত ছিল। কিন্তু এবার সব ধরনের সরকারি নিয়োগের ক্ষেত্রে বয়সের এ ছাড় দেওয়ার প্রস্তাব করা হয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী। তার সম্মতি পাওয়া গেলে এ সিদ্ধান্ত কার্যকর হবে। ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হয়। এরপর দিন দিন বাড়তে থাকে করোনা সংক্রমণ। করোনার কারণে গত বছরের ২৬ মার্চ থেকে দেশে টানা ৬৬ দিন সাধারণ ছুটি (লকডাউন) ছিল। মাঝে কিছুদিন বিরতি দিয়ে চলতি বছরের এপ্রিল থেকে আবারও শুরু হয়েছে বিধিনিষেধ (লকডাউন)। প্রায় দেড় বছর ধরে দেশে সরকারি চাকরির নিয়োগ কার্যক্রম পুরোপুরি বন্ধ। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও এর অধীনস্থ দফতরগুলোতে ৩ লাখ ৮০ হাজার ৯৫৫টি পদশূন্য রয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, সরকারি চাকরির মোট অনুমোদিত পদ রয়েছে ১৮ লাখ ৮৫ হাজার ৮৬৮টি। এর মধ্যে কর্মরত রয়েছে ১৫ লাখ ৪ হাজার ৯১৩ জন। এর মধ্যে নারী ৪ লাখ ১৪ হাজার ৪১২ জন। শূন্য পদগুলোর মধ্যে প্রথম শ্রেণির পদ খালি ৪৬ হাজার ৬০৩টি, দ্বিতীয় শ্রেণির পদ রয়েছে ৩৯ হাজার ২৮, তৃতীয় শ্রেণির পদ রয়েছে ১ লাখ ৯৫ হাজার ৯০২ এবং চতুর্থ শ্রেণির পদ খালি রয়েছে ৯৯ হাজার ৪২২টি। এসব পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেও করোনার কারণে পরীক্ষা নিতে পারছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ সময়ের মধ্যে অনেকের চাকরির বয়স ৩০ বছর পেরিয়ে গেছে। এ কারণেই ৩০ বছর পেরিয়ে যাওয়া প্রার্থীদের চাকরির আবেদনে ২১ মাসের সময় ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছর, মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর। প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) মাধ্যমে নিয়োগ দেওয়া হয়। তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদগুলোতে নিয়োগের দায়িত্ব সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের। এ প্রসঙ্গে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, করোনার কারণে চাকরিপ্রার্থীদের বয়সে ছাড় দেওয়ার সিদ্ধান্ত খুবই ভালো উদ্যোগ। করোনাকালে সরকারি চাকরিতে নিয়োগ বন্ধ রয়েছে। ফলে শিক্ষিত বেকাররা চাকরির জন্য আবেদন করতে পারেনি, অথচ অনেকের চাকরিতে আবেদনের বয়স শেষ হয়েছে। করোনার কারণে নিয়োগের ক্ষেত্রে বয়সে ছাড় দেওয়া হলে চাকরিপ্রার্থীদের ক্ষতি অনেকটা পুষিয়ে যাবে বলে আমার বিশ্বাস।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/০৮/আগষ্ট/২০২১/রেদওয়ান

 

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন