editor
প্রকাশিত: 6:03 PM, August 9, 2021

কেমন আছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত?
নিজস্ব প্রতিবেদক
ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের শারীরিক অবস্থা আগের চেয়ে দুর্বল হয়ে পড়েছে। এখনো তার দেহে করোনাভাইরাসের সংক্রমণ রয়েছে।
গতকাল রোববার রাতে মুহিতের পরিবার এসব তথ্য জানিয়েছে। পারিবারিক সূত্রে আরও জানা গেছে, অন্যান্য দিনের মতো আজও প্রাত্যহিক কাজগুলো সম্পন্ন করেছেন তিনি। তাকে হাসপাতালে দেখতে আসা কয়েকজনের সঙ্গে তিনি কথাও বলেছেন।
মুহিতের ভাগ্নি জামাই আহমদ আল কবীর বলেন, তার অক্সিজেন স্যাচুরেশন ৯৬। তবে অন্যান্য দিনের তুলনায় আজ তার শারীরিক অবস্থা দুর্বল ছিল। শারীরিক দুর্বলতা থাকার পরও হাসপাতালে চেয়ারে বসে তিনি নিয়মিত সংবাদপত্র পাঠ করছেন। তবে তার সুগার লেভেল উচ্চমাত্রায় রয়েছে।
তিনি বলেন, আবুল মাল আবদুল মুহিত এখনো করোনা নেগেটিভ হননি। আমি ও আমার পরিবারের সদস্যরা সবসময়ই তার সার্বক্ষণিক খোঁজখবর রাখছি। আমরা সাবেক এই অর্থমন্ত্রীর আশু রোগমুক্তি কামনা করছি। তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি, যাতে তিনি দ্রুত রোগ মুক্ত হতে পারেন।
গত ২৪ জুলাই ৮৭ বছর বয়সী সাবেক অর্থমন্ত্রীর আবুল মাল আবদুল মুহিতের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে রাজধানীর বনানীর বাড়িতে আইসোলেশনে ছিলেন তিনি। এই অবস্থায় ২৮ জুলাই বিকেলে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। আবদুল মুহিত করোনা টিকার দুটি ডোজই নিয়েছিলেন।
আবুল মাল আবদুল মুহিত ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারে অর্থমন্ত্রীর দায়িত্ব পালনের পর রাজনীতি থেকে অবসর নেন। তিনি এ পর্যন্ত ১২টি বাজেট উপস্থাপন করেন, এর মধ্যে ১০টি আওয়ামী লীগ সরকারের আমলে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৯/আগস্ট/২০২১/নুরুল
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে