editor
প্রকাশিত: 6:37 PM, August 9, 2021

(ফাইল ছবি)
ডেস্ক রিপোর্ট
পুলিশী সহযোগীতায় ভিটেমাটি দখলের উদ্দেশ্যে হয়রানি ও নির্যাতনের অভিযোগের তদন্ত শুরু করেছে সিলেট মেট্রোপালিটন পুলিশ। রোববার অভিযোগকারী রিয়াজ আলীকে ডেকে নিয়ে নগরীর মুন্সীপাড়ার উপপুলিশ কমিশনারের (উত্তর) কার্যালয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয় ।
জানা যায়, সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ছড়ারপার লিলাপাড়ার মৃত ফুরকান আলীর ছেলে রিয়াজ আলী ( ৬৫) ও তার ৫ ছেলেকে দীর্ঘদিন ধরে একটি ভূমিখেকো চক্র মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। মামলাবাজ ও ভূমিখেকোর ২০১৫ সাল থেকেই মামলাবাজী চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে তাদের দেয়া ৪টি মামলায় তিনি ও তার সন্তানরা বেকসুর খালাস পান। গত ১০ জুলাই আবারও মিথ্যা চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেন ভূমিখেকোর কেয়ারটেকার নগরীর তোপখানা এলাকার মখলিছ আলীর ছেলে আক্কাছ আলী। চাঁদাবাজীল মিথ্যা অভিযোগে দায়েরকৃত এই মামলায় এয়ারপোর্ট থানা পুলিশের ওসির নির্দেশে পুলিশ তাদের বারবার হয়রানি করছে বলে তিনি সম্প্রতি আইজিপি, সিলেটের পুলিশ কমিশনার ও জেলা প্রশাসক বরাবর অভিযোগ দায়ের করেন। এমনকি এ ব্যাপারে গত ৩ আগস্ট সিলেটে তিনি সংবাদ সম্মেলনে সপরিবারে আত্মহত্যার হুমকি দিয়ে সুষ্ঠ তদন্তের দাবি জানিয়েছিলেন।
এ সংক্রান্ত পেপার কাটিংস পুলিশ কমিশনারের কাছে দিয়ে বিষয়টির সঠিক তদন্ত দাবি করেছিলেন রিয়াজ আলী।
অবশেষে তদন্তের কাজ শুরু হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, তাকে উপপুলিশ কমিশনারের কার্যালয়ে নিয়ে জায়গা জমি সংক্রান্ত বিরোধ, মামলা ও পুলিশী হয়রানির ব্যাপারে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনিও জবাব দিয়েছেন। তার সাথে আলালোচনার বিষয়বস্তু লিখে রাখা হয়েছে।
তিনি সোমবার ( ৯ আগস্ট ) জানান, ঐ ভূমিখেকোদের পক্ষ থেকে আপোষের মিটমাটের প্রস্তাব দেয়া হচ্ছে।
এ ব্যাপারে রিয়াজ আলী আবারও পুলিশ কমিশনারসহ সিলেটের গণমাধ্যম কর্মীদের সহযোগীতা চেয়েছেন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৯/আগস্ট/২০২১/নুরুল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে