editor
প্রকাশিত: 10:38 PM, August 9, 2021

জালালপুরে প্রবাসী জাতীয় পার্টি নেতা এজমান আলী সংবর্ধিত
সিলেট ৩ আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিক বলেছেন, প্রবাসীরা আমাদের দেশের জন্য অনেক বড় সম্পদ। তারা দেশের অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি বাংলাদেশকে বহির্বিশ্বে গৌরবের সাথে পরিচয় করে দেন। প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠায় আমাদেরকে আরো বেশি আন্তরিক হতে হবে।
তিনি সোমবার সন্ধায় দক্ষিণ সুরমার জালালপুরে প্রবাসী জাতীয় পার্টি নেতা এজমান আলীর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদ প্রবাসীদের কল্যাণে আজীবন কাজ করে গেছেন উল্লেখ করে আতিক আরো বলেন, এরশাদ সৈনিকদের সকল ভয়ভীতির উর্দ্ধে উঠে দেশের মানুষের জন্য কাজ করে যেতে হবে।
জালালপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি শাহ হাবিবুর রহমান ছুফন মিয়ার সভাপতিত্বে এবং ইউনিয়ন যুব সংহতির সদস্য সচিব সাবেল আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব উছমান আলী, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আহসান হাবিব মইন, জাতীয় পার্টি নেতা আলতাফুর রহমান আলতাফ ও দক্ষিণ সুরমা উপজেলা যুব সংহতির আহ্বায়ক আখতার হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টি নেতা আল মনসুর, মিলন মেম্বার, ছানাউল হক ছানা, আতিকুর রহমান, সাহেদ আহমদ, সংবর্ধিত অতিথি এজমান আলী প্রমুখ। এর আগে করোনা পরিস্থিতিতে জনগণকে সচেতন করতে লালাবাজার, তেতলী ও জালালপুর বাজারে মাস্ক বিতরণ করেন আতিকুর রহমান আতিক। বিজ্ঞপ্তি
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৯/আগস্ট/২০২১/নুরুল
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন