editor

প্রকাশিত: 5:52 PM, August 10, 2021

সিলেট-৩ আসনের জাতীয় পার্টির প্রার্থী আতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা

সিলেট-৩ আসনের জাতীয় পার্টির প্রার্থী আতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা

সিলেট-৩ আসনের জাতীয় পার্টির প্রার্থী আতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা

জাতীয় পার্টির দলীয় মনোনয়ন নিয়ে সিলেট-৩ আসনের উপ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক। সোমবার রাতে মোগলাবাজার থানার দাউদপুর ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে নির্বাচনী সভা।

সভায় প্রার্থীর আচরণের উপর ক্ষুব্ধ হয়ে সভাস্থলেই সভার সভাপতি মো. দেলোয়ার হোসেন পদত্যাগ করেন। দেলোয়ার মোগলাবাজার থানা জাতীয় পার্টির সভাপতি। এছাড়া মোগলাবাজার থানা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক মনছুর আহমদও পদত্যাগ করেন। একই সাথে তিনি আতিকুর রহমান আতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন।

তবে জাতীয় পার্টির নেতাদের দাবি পদত্যাগের ঘোষনা দেয়া নেতারা হয়তো অন্য কোন প্রার্থীর কাছ থেকে সুবিধা নিয়েছেন। তাই সংগঠনের বিরুদ্ধে তারা অবস্থান নিয়ে দলীয় প্রার্থীর ক্ষতি করার ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা সভায় এমন নাটক মঞ্চায়ন করেছেন।

সোমবার রাত ৮টায় মোগলাবাজার থানাধীন দাউদপুর ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভার আয়োজন করা হয়। মোগলাবাজার থানা জাতীয় পার্টির সভাপতি মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নেতা ও জেলা শাখার সদস্য সচিব উসমান আলী।

সভায় মোগলাবাজার থানা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মনছুর আহমদ বলেন, জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক তার ইচ্ছেমতো নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। গত শুক্রবার জুম্মার নামাজের পর দাউদপুর ইউনিয়নে কয়েকটি নির্বাচনী সভা ছিল। কিন্তু আতিক জাতীয় পার্টির কাউকে কিছু না জানিয়েই সভা বাতিল করেন। স্বেচ্ছাসেবক দলের কতিপয় নেতাকর্মী মোটর সাইকেলে গিয়ে জাতীয় পার্টির সভার চেয়ার নিয়ে আসেন। প্রার্থীর এরকম অবিবেচক কান্ডের কারণে মনছুর আহমদ সংগঠন থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে ঘোষনা দেন। এসময় তিনি উত্তেজিত হয়ে আতিকুর রহমান আতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষনা করেন।

এদিকে, সভাপতির বক্তব্যে মোগলাবাজার থানা জাতীয় পার্টির সভাপতি মো. দেলোয়ার হোসেন বলেন, দলীয় প্রার্থী আতিকুর রহমান আতিকের কাছে দলের ত্যাগী নেতাকর্মীরা অনেক অপমানিত হতে হয়েছে। তাই তিনি পদত্যাগ করছেন।

এই ঘোষণা দিয়েই তিনি পদত্যাগপত্র সভামঞ্চে থাকা প্রধান অতিথি উছমান আলীর কাছে হস্তান্তর করেন।

এদিকে, সভার প্রধান অতিথি উছমান আলী জানান, যারা দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়েছে তারা জাতীয় পার্টির ভালো চায়নি। তাই দলীয় প্রার্থীর ক্ষতি করতে ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা এ নাটক মঞ্চস্থ করেছেন। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। মোগলাবাজার থানা জাতীয় পার্টির কমিটিও অনেক আগে মেয়াদোর্ত্তীণ হয়েছে বলে জানান উছমান আলী। বিজ্ঞপ্তি

আমাদের লিংক :

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে