editor
প্রকাশিত: 2:44 PM, August 11, 2021
অনলাইন ডেস্ক
বিশ্বের সবচেয়ে কম ওজনের শিশুটি ১৪ মাস পর হাসপাতাল ছেড়েছে। সে এখন শঙ্কামুক্ত এবং সুস্থ আছে।
জন্মের সময় কিউয়েক ইউ জুয়ান নামের শিশুটির ওজন ছিল মাত্র ২১২ গ্রাম। জন্মের পর নানা জটিলতা দেখা দেওয়ায় তাকে ১৪ মাস হাসপাতালে রেখে চিকিৎসা করা হয়। এর মধ্যে ১৩ মাসই ছিল নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ)।
কিউয়েকের জন্ম হয়েছিল নির্দিষ্ট সময়ের প্রায় চার মাস আগে। ২০২০ সালের জুন মাসে সিঙ্গাপুরে জন্ম নেওয়া শিশুটির বাঁচার সম্ভাবনা খুব ক্ষীণ বলেই তখন জানিয়েছিলেন চিকিৎসকরা।
এর পর তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নতি হলে এবছরের জুলাই মাসে তাকে তুলে দেওয়া হয় পরিবারের কাছে। এ সময় তার ওজন বেড়ে দাঁড়ায় ছয় কেজি ৩০০ গ্রাম। এত কম ওজনে জন্ম নিয়েও সুস্থ হয়ে ঘরে ফিরেছে এমন ঘটনা এটিই প্রথম বলে মানা হচ্ছে।
শিশুটির বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে সিএনএনের খবরে বলা হয়েছে— কিউয়েক ইউ জুয়ানকে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছিল ১৩ মাস। বেঁচে থাকার জন্য তাকে নির্ভর করতে হয়েছে বিভিন্ন চিকিৎসা ও যন্ত্রের ওপরেই। তবে চিকিৎসা চলাকালীন সে খুব সক্রিয়, প্রফুল্ল ও প্রতিক্রিয়াশীল ছিল বলেও জানান তারা।
শিশুটির সুস্থ হয়ে ওঠার পেছনে হাসপাতালটির কর্মকর্তাদেরই মূল ভূমিকা ছিল বলে মনে করছেন শিশুটির বাবা-মা।
হাসপাতালটির সিনিয়র পরামর্শদাতা ও নিওটোলজি বিভাগের প্রধান ড. জুবায়ের আমিন জানান, ইউ জুয়ানের জন্য এটি একটি কঠিন যাত্রা ছিল। তার এ যাত্রায় হাসপাতালের চিকিৎসক, কর্মীসহ সম্পৃক্ত সহায়তার প্রশংসা করেন তিনি।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১১/আগষ্ট/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন