editor
প্রকাশিত: 5:09 PM, August 11, 2021
ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধি ::
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাডভাইজার মিস্টার সাজিদ তাড়ার-এর হাত থেকে সম্মাননা অ্যাওয়ার্ড গ্রহণ করলেন বাংলাদেশী বংশোদভূত মুফতি হাফিজ লুৎফুর রহমান ক্বাসিমী।
আমেরিকার মেইন স্ট্রিম কমিউনিটিতে লিডারশীপ পজিশনে কমিউনিটির সর্বক্ষেত্রে অবদান রাখার জন্যে তিনি এ সম্মাননায় ভূষিত হন। মুফতি ক্বাসিমী সেখানে ইফতা বোর্ড ইন্টারন্যাশন্যাল’র সেক্রেটারী জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার রাজনগর গ্রামের মরহুম আলহাজ্ব আলতাফুর রহমানের ছেলে। রবিবার যুক্তরাষ্ট্রস্থ জামিয়া জাকারিইয়া মহিলা টাইটেল মাদ্রাসা নিউ ইয়র্কের আন্তর্জাতিক ৮ম গ্র্যাজুয়েশন ও খতমে বুখারি সম্মেলনে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। এসময় মুফতি হাফিজ লুৎফুর রহমান ক্বাসিমীসহ অন্যান্য কমিউনিটি লিডারদের সম্মাননা প্রদান করে ‘আল মুনীর ফাউন্ডেশন।
রবিবার বিকাল ৩টায় আন্তর্জাতিক সম্মেলন শুরু হয় ও সন্ধ্যা ৮টায় সমাপ্ত হয়েছে। সেখানে স্থানীয় ও আন্তর্জাতিক স্কলাররা বক্তব্য রাখেন। শিক্ষার্থীদের মধ্যে এবছর গ্র্যাজুয়েশন সম্পন্নকারী চারজন আলিমা ও চারজন হাফিজাকে সম্মাননা প্রদান করা হয়েছে।
আমেরিকার গ্র্যান্ড মুফতি, ইফতা বোর্ড ইন্টারন্যাশন্যাল ও আল মুনীর ফাউন্ডেশনের চেয়ারম্যান মুনীর আহমদ আখুনের সভাপতিত্বে ও জামিয়া জাকারিইয়া মহিলা টাইটেল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সৈয়দ ফাহাদ হুসাইনের পরিচালনায় অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাডভাইজার মিস্টার সাজিদ তাড়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট কমিউনিটি লিডার ডাক্তার তাহের, বিশিষ্ট কমিউনিটি অ্যাকটিভিস্ট সিপিএ আইনুল হক। আন্তর্জাতিক স্কলারদের মধ্যে বক্তব্য রাখেন- মাওলানা ফজলুর রহমান (পাকিস্তান), মাওলানা ফজলুর রহিম (পাকিস্তান), মাওলানা আজিজুর রহমান (পাকিস্তান)।
অনুষ্ঠানে গ্র্যাজুয়েশন সম্পন্নকারী শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য ও বিশ্ব শান্তি কামনা করা হয়।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১১/আগষ্ট/২০২১/রেদওয়ান
1 সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখলে এবং কোনো ধরনের আইনি জটিলতা তৈরি হলে তার
8 সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়ন (রেজি. নং: চট্ট-২২৪১)-এর নবনির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 4 বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে
3 সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী ‘পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমী উচ্চ বিদ্যালয়’-এ সাধারণ অভিভাবকদের মতামত উপেক্ষা করে ও অগণতান্ত্রিক উপায়ে ‘পকেট কমিটি’
5 সিলেট মহানগরীর নবীনচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ, দোয়া মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার
5 সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা বলেছেন, শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে
4 স্কলার্সহোম মেজরটিলা কলেজের এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫-সহ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। 5 বৃহস্পতিবার (২৭ আগস্ট) কলেজ প্রাঙ্গণে
4 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।
4 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত