editor
প্রকাশিত: 10:00 PM, August 13, 2021

সিলেট জেলা কৃষকদলের দোয়া ও মিলাদ মাহফিল
কোম্পানীগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. মনির উদ্দিনের রুহের মাগফেরাত কামনা করে সিলেট জেলা কৃষক দলের উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ আসর (১৩ আগস্ট) হযরত শাহজালাল (রহ.) এর মাজার মসজিদ প্রাঙ্গনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক সাংসদ কলিম উদ্দিন আহমদ মিলন, সাবেক সাংসদ কেন্দ্রীয় বিএনপির সহ সভাপতি ফজলুল হক আসপিয়া, কেন্দ্রীয় নির্বাহী নির্বাহী সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী সহ অসুস্থ সকল বিএনপি নেতৃবৃন্দের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য, কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা কৃষক দলের আহ্বায়ক ও টুকের বাজার ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শহীদ আহমদ, সদস্য সচিব হাজী তাজরুল ইসলাম তাজু, মহানগর বিএনপির সহ সম্পাদক হাজী মুফতি নেহাল, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক এম জহুরুল ইসলাম মখর, হাটখোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর, জকিগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক হাজী মাসুক আহমদ, সদর উপজেলা কৃষকদলের আহ্বায়ক শহীদ আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা কৃষকদলের আহ্বায়ক ফয়জুল ইসলাম পীর, সদস্য সচিব বখতিয়ার আহমদ ইমরান, কোম্পানীগঞ্জ উপজেলা কৃষকদলের সদস্য সচিব নুরুল আমিন নুরুল, এয়ারপোর্ট থানা কৃষকদলের আহ্বায়ক বোরহান উদ্দিন, সদর উপজেলা বিএনপি নেতা আব্দুল খালিক, আব্দুর রহিম, ফারুক আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন