editor

প্রকাশিত: 10:25 PM, August 13, 2021

সবাইকে টিকা প্রদান, আইসিইউ ও অক্সিজেন বাড়ানোর দাবি সিলেটের প্রগতিশীল রাজনৈতিক দলের

সবাইকে টিকা প্রদান, আইসিইউ ও অক্সিজেন বাড়ানোর দাবি সিলেটের প্রগতিশীল রাজনৈতিক দলের

সবাইকে টিকা প্রদান, আইসিইউ ও অক্সিজেন বাড়ানোর দাবি সিলেটের প্রগতিশীল রাজনৈতিক দলের

সিলেটের প্রগতিশীল রাজনৈতিক দল সমূহের এক ভার্চুয়াল সভা বৃহস্পতিবার (১২ আগষ্ট) রাত ১০টায় অনুষ্ঠিত হয়। বিশিষ্ট রাজনীতিবিদ, সিপিবি সিলেট জেলার সাবেক সভাপতি অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য এর সভাপতিত্বে ও জেলা জাসদ সাধারণ সম্পাদক কে.এ কিবরিয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা জাসদ সভাপতি লোকমান আহমদ, বাসদ (মার্ক্সবাদী) আহ্বায়ক উজ্জল রায়, ওয়ার্র্কস পার্টি সভাপতি সিকন্দর আলী, বাসদ সমন্বয়ক আবু জাফর, ওয়ার্কার্স পার্টি (মার্ক্সবাদী) সমন্বয়ক সিরাজ আহমদ, সিপিবি সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, গঠনতন্ত্রী পার্টি সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, সাম্যবাদী আন্দোলন এর সমন্বয়ক সুশান্ত সিনহা সূমন, সিপিবি যুগ্ম সম্পাদক খায়রুল হাসান, বাসদ নেতা প্রণব জ্যোতি পাল প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সারাদেশের মতো সিলেটেও করোনা সংক্রমন ও মৃত্যু হার প্রতিদিন বাড়ছে। আইসিইউ, অক্সিজেন সংকটের কারণে মানুষ মৃত্যুর মর্মান্তিক ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। করোনাকালীন দেড় বছরে স্বাস্থ্য মন্ত্রনালয় পর্যাপ্ত অক্সিজেন সাপোর্টসহ বেড, আইসিইউ প্রস্তুত করতে পারেনি। করোনা টিকার অব্যবস্হাপনাও মানুষ কে বিক্ষুব্ধ করে তুলেছে।
নেতৃবৃন্দ, দুর্নীতি- লুটপাট- অদক্ষতা-অব্যবস্থাপনা দূর করে সিলেটের সরকারি হাসপাতাল সমূহে পর্যাপ্ত আইসিইউ, হাইফ্লো অক্সিজেন সাপোর্ট সহ বেড সংখ্যা বৃদ্ধির আহ্বান জানান। সকল নাগরিকদের ফ্রি করোনা চিকিৎসা নিশ্চিত করা, দ্রুততম সময়ের মধ্যে করোনা টেস্টের ফলাফল দেয়া, দুর্ভোগ-ভোগান্তি দুর করে সহজ প্রক্রিয়ায় বিনামূল্যে সকল নাগরিকদের করোনা টিকা প্রদানের আহ্বান জানান।
সভার শুরুতে জেলা জাসদ সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরীর পিতা পাইলট স্কুলের সাবেক শিক্ষক ফজলুল হক চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন