editor
প্রকাশিত: 1:36 PM, August 14, 2021
নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চব্বিশ ঘন্টায় সিলেটে মৃতের সংখ্যা বেড়েছে। এ সময়ে মারা গেছেন ১১ জন। নতুন করে ৩৪৩ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে একই সময়ে।
আজ শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে এমন তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টার মধ্যে সিলেটে মারা যাওয়া ১১ জনের মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জনসহ সিলেট জেলায় ১০ জন মারা গেছেন। অপরজন সুনামগঞ্জের বাসিন্দা।
এ নিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা ৮৮৩ জনে দাঁড়িয়েছে। মৃতদের মধ্যে ওসমানী হাসপাতালে ৬৮ জনসহ ৭১২ জনই মারা গেছেন সিলেট জেলায়। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৬০ জন, মৌলভীবাজারের ৬৭ জন ও হবিগঞ্জের ৪৪ জন রয়েছেন।
এদিকে, সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে ৩৪৩ জনের মধ্যে করোনার সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে ওসমানী হাসপাতালে ৪১ জনসহ সিলেট জেলায় শনাক্ত হয়েছেন ২২১ জন। শনাক্তদের মধ্যে সুনামগঞ্জের ১৮ জন, মৌলভীবাজারের ৭৪ জন ও হবিগঞ্জের ৩০ জন রয়েছেন।
মূলত নমুনা পরীক্ষা কমে যাওয়ায় শনাক্তের সংখ্যা কমেছে। সর্বশেষ চব্বিশ ঘন্টায় ১০৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ৩২.৬৪ ভাগ।
সবমিলিয়ে বিভাগে আক্রান্তের সংখ্যা এখন ৪৮ হাজার ৪৫২ জন। তন্মধ্যে ওসমানী হাসপাতালে ৪০৫৭ জনসহ সিলেট জেলায় শনাক্ত হয়েছেন ৩০ হাজার ৯২ জন। শনাক্তদের মধ্যে রয়েছেন সুনামগঞ্জের ৫ হাজার ৬০০ জন, মৌলভীবাজারের ৬ হাজার ৯৬৪ জন ও হবিগঞ্জের ৫ হাজার ৭৯৬ জন।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেটে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৭৭ জন। সবমিলিয়ে সুস্থ হওয়াদের সংখ্যা ৩৬ হাজার ১৭২ জন।
তিনি জানান, বর্তমানে ৫৪০ জন করোনা রোগী সিলেটে হাসপাতালগুলোতে ভর্তি রয়েছেন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৪/আগষ্ট/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে