editor
প্রকাশিত: 3:53 PM, August 14, 2021
অনলাইন ডেস্ক
এক সপ্তাহে আফগানিস্তানের ১৮টি প্রদেশের রাজধানীর নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। এর মধ্যে দেশটির উত্তারঞ্চলের গুরুত্বপূর্ণ শহর মাজার-ই-শরিফে গোষ্ঠীটি শনিবার বহুমুখী আক্রমণ শুরু করেছে।
কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।
আফগানিস্তানের সরকারি কর্মকর্তার বরাত দিয়ে খবরে বলা হয়, বালখ প্রদেশের রাজধানী মাজার-ই-শরিফে তালেবান বহুমুখী আক্রমণ শুরু করেছে। যে শহরকে এতদিন প্রভাবশালী যুদ্ধবাজ নেতারা তালেবানের হাত থেকে রক্ষা করে আসছিলেন।
প্রদেশের গভর্নরের মুখপাত্র মুনির আহমাদ ফরহাদ বলেন, শহরের বিভিন্ন এলাকায় তালেবান আক্রমণ শুরু করেছে।
এর আগে আফগান প্রেসিডেন্ট বুধবার বালখ প্রদেশে সফর করেন। সে সময় তিনি যুদ্ধবাজ নেতা আবদুল রশীদ দস্তুম এবং আতা মুহাম্মদ নূর ছাড়াও একাধিক মিলিশিয়া নেতার সঙ্গে বৈঠক করেন।
আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে ইতোমধ্যে ১৮টির রাজধানীর দখল নিয়েছে তালেবান। বেশ কিছু এলাকায় এখনো তারা সরকারি বাহিনীর সঙ্গে লড়ছে। ইতোমধ্যে গোষ্ঠীটি দেশের রাজধানী কাবুল থেকে ৫০ কিলোমিটার দূরে লগার প্রদেশের রাজধানী পুল-ই আলম দখলের নেয়।
দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আগস্টেই প্রত্যাহার প্রক্রিয়া শেষ করবে দেশটি। এর মধ্যেই তালেবান সামরিক উপায়ে ১৮টি প্রাদেশিক রাজধানী এবং বহু জেলা দখলে নেওয়ার মাধ্যমে আফগানিস্তানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ক্ষেত্রে অনেকাংশে এগিয়ে গেল।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৪/আগষ্ট/২০২১/রেদওয়ান
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন