admin

প্রকাশিত: 1:43 PM, August 15, 2021

করাচিতে গ্রেনেড হামলায় নিহত ১২

করাচিতে গ্রেনেড হামলায় নিহত ১২

অনলাইন ডেস্ক
পাকিস্তানের করাচিতে একটি মিনি ট্রাকে গ্রেনেড হামলা হয়েছে। এতে একই পরিবারের ১২ জন নিহত হয়েছেন। তারা সবাই নারী ও যুবক। হামলায় পুড়ে গেছে অনেকের শরীর। শনিবার দিবাগত রাতে শহরের বাইরের দিকে এ ঘটনা ঘটে বলে খবর দিয়েছে অনলাইন ডন। নাম প্রকাশে অনিচ্ছুক সিনিয়র এক পুলিশ কর্মকর্তা বলেছেন, এটা ছিল সন্ত্রাসী হামলা। তিনি আরো বলেছেন, বোমা নিষ্ক্রিয়করণ স্কোয়াডের ব্যক্তিরা ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেডের লিভার খুঁজে পেয়েছেন। তারা নিশ্চয়তা দিয়েছেন যে, এই হামলায় ব্যবহার করা হয়েছে রাশিয়ায় তৈরি ডিভাইস।

শহরের মদিনা কলোনি পুলিশ স্টেশনের কাছেই বলদিয়া এলাকায় এই হামলা হয়। পুলিশের ওই কর্মকর্তা আরো বলেছেন, হামলাকারীরা বিশেষ কোনো জাতিগত গ্রুপ নাকি উগ্রপন্থি তা নিশ্চিত হতে বিভিন্ন দিক থেকে তদন্ত করা হচ্ছে। মিডিয়াকে করাচির পুলিশ প্রধান ইমরান ইয়াকুব মিনহাজ বলেছেন, এক্ষেত্রে ব্যক্তিগত শত্রুতা ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ওই মিনি ট্রাকে আরোহীরা ছিলেন সোয়াত উপত্যকার একই পরিবারভুক্ত। স্থানীয় পুলিশ এবং সন্ত্রাস বিরোধী বিভাগ (সিটিডি) উভয়েই এ ঘটনার তদন্ত করছে। সিটিডির একজন সিনিয়র কর্মকর্তা রাজা উমর খাত্তাব ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বলেছেন, হামলাকারীরা একটি মোটরসাইকেলে চড়ে ঘটনাস্থলে পৌঁছে। তাদের ছোড়া গ্রেনেড ওই মিনি ট্রাকের ভিতরে পড়ার আগেই বিস্ফোরিত হয়। করাচি সাউথ জোনের ডিআইজি জাভেদ আকবার রিয়াজ বলেছেন, ওই ট্রাকে ঘটনার সময় ২০ থেকে ২৫ জন মানুষ ছিলেন। তারা একটি বিয়ের অনুষ্ঠান শেষে ফিরছিলেন। কেয়ামারি এসএসপি ফিদা হোসেন জানওয়ারি বলেছেন, বলদিয়া এলাকার পারেশান চক থেকে ওই পরিবারটিকে নিজের পিকআপে তুলে নেন এর চালক।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/১৫/আগস্ট /২০২১/ রুজি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন