admin

প্রকাশিত: 1:53 PM, August 15, 2021

বঙ্গবন্ধুর কথাবার্তায় ঈমানি প্রেরণা

বঙ্গবন্ধুর কথাবার্তায় ঈমানি প্রেরণা

অনলাইন ডেস্ক
ধির্ম ও ধার্মিকতা বঙ্গবন্ধুর পারিবারিক ঐতিহ্য। বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইয়ে এ বিষয়ে ইঙ্গিত আছে। তিনি লিখেছেন, ‘আমার জন্ম হয় টুঙ্গিপাড়া শেখ বংশে। শেখ বোরহানউদ্দিন নামে এক ধার্মিক পুরুষ এই বংশের গোড়াপত্তন করেছেন বহুদিন পূর্বে।’ (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অসমাপ্ত আত্মজীবনী, দ্বিতীয় মুদ্রণ, সেপ্টেম্বর ২০১২, দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, ঢাকা, পৃষ্ঠা ৩)

কাজেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্তে-মাংসে ধর্ম ও ধার্মিকতা বিদ্যমান। আর এমন ব্যক্তির কথাবার্তায় ঈমানদীপ্ত উপাদান থাকবে—এমনটাই স্বাভাবিক। বঙ্গবন্ধুর কথা, লেখা ও ভাষণ থেকে নিম্নে এমন কিছু বিষয় উল্লেখ করা হলো—

মুসলমানদের ইতিহাস পড়ে রাজনীতির প্রেরণা

মুসলমান বীরের জাতি। যুগে যুগে তারা জালিমের বিরুদ্ধে লড়াই করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করেছে। সে ইতিহাস রপ্ত ছিল বঙ্গবন্ধুর। ওই ইতিহাস তাঁকে রাজনীতিতে অনুপ্রাণিত করেছিল। এদিকে ইঙ্গিত করে বঙ্গবন্ধু লিখেছেন, ‘সিপাহি বিদ্রোহ এবং ওহাবি আন্দোলনের ইতিহাসও আমার জানা ছিল। কেমন করে ব্রিটিশরাজ মুসলমানদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়েছিল, কি করে রাতারাতি মুসলমানদের সর্বস্বান্ত করে হিন্দুদের সাহায্য করেছিল, মুসলমানরা ব্যবসা-বাণিজ্য, জমিদারি, সিপাহির চাকরি থেকে কিভাবে বিতাড়িত হল—মুসলমানদের স্থান হিন্দুদের দ্বারা পূরণ করতে শুরু করেছিল ইংরেজরা কেন? মুসলমানরা কিছুদিন পূর্বেও দেশ শাসন করেছে, তাই ইংরেজদের গ্রহণ করতে পারে নাই। সুযোগ পেলেই বিদ্রোহ করত। ওহাবি আন্দোলন কি করে শুরু করেছিল হাজার হাজার বাঙালি মুজাহিদরা? বাংলাদেশ থেকে সমস্ত ভারতবর্ষ পায়ে হেঁটে সীমান্ত প্রদেশে যেয়ে জেহাদে শরিক হয়েছিল। তিতুমীরের জেহাদ, হাজী শরীয়তুল্লাহর ফারায়েজি আন্দোলন সম্বন্ধে আলোচনা করেই আমি পাকিস্তান আন্দোলনের ইতিহাস বলতাম।’ (অসমাপ্ত আত্মজীবনী, পৃষ্ঠা ২২-২৩)

এই উদ্ধৃতি থেকে স্পষ্টভাবে জানা যায়, মুসলমানদের ইতিহাস পড়েই রাজনীতির প্রেরণা পেয়েছেন বঙ্গবন্ধু।

বঙ্গবন্ধুর ভাষণে ‘ইনশাল্লা’

বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের ইতিহাসে ১৯৭১ সালের মুুক্তিযুদ্ধ সর্বশ্রেষ্ঠ ঘটনা। পাকিস্তানিরা যখন বাঙালিদের ওপর এক অন্যায় সমর চাপিয়ে দিল, তখন যুদ্ধ ছাড়া এ দেশের মানুষের কাছে বিকল্প আর কিছু ছিল না। সেদিনের সমরনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চ ১৯৭১ সালের ঐতিহাসিক ভাষণে ওই বিকল্পের সমাধান ঘটে। বঙ্গবন্ধু সেদিন তেজোদীপ্ত কণ্ঠে জনগণের উদ্দেশে বলেন, ‘মনে রাখবা—রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব; এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লা। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ (ভাষণের টেক্সট—শ্রেষ্ঠ বাঙালি, বিশ্বসাহিত্য ভবন, ঢাকা-২০১২, পৃষ্ঠা ২৫৫)

যাঁরা ধর্মনিষ্ঠ, তাঁরা মনে করেন, ভাষণের ওই একটি শব্দ, ‘ইনশাল্লা’ গোটা দৃশ্যপট বদলে দেয়।

‘ঈমানই মুসলমানদের সেরা হাতিয়ার’

করাচির কোরাঙ্গিতে মসজিদের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে তত্কালীন আওয়ামী লীগ প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন, স্বৈরাচার ও অবিচারের বিরুদ্ধে সংগ্রামের জন্য তিনি নিজেকে উৎসর্গ করেছেন এবং সাধারণ মানুষের বৈধ অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তিনি ক্ষান্ত হবেন না।

৯ আগস্ট ১৯৬৯ ওই অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন, পাকিস্তানের জন্য তাঁরা যে সংগ্রাম শুরু করেছিলেন, বর্তমান সংগ্রাম তারই ক্রমবিকাশ। মুসলমানদের জন্য পৃথক আবাসভূমি কায়েমের ২২ বছর পরও এই সংগ্রাম অব্যাহত আছে।

শেখ সাহেব বলেন, অবিচার ও স্বৈরাচারের সঙ্গে তিনি কখনো আপস করেননি এবং অতীতে এ জন্য নির্যাতন ভোগ করেছেন। তিনি বলেন, প্রয়োজন হলে ভবিষ্যতেও তিনি নির্যাতন ভোগের জন্য প্রস্তুত আছেন।

তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, ‘ঈমানই মুসলমানদের সেরা হাতিয়ার এবং মুসলমানদের একমাত্র আল্লাহকেই ভয় করা উচিত। এই খোদাভীরুতাই মুসলমানকে জীবনের বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হতে সহায়তা করে।’

আওয়ামী লীগ প্রধান বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য তিনি বহুবার সুযোগ পেয়েছিলেন; কিন্তু সেসব সুযোগ তিনি প্রত্যাখ্যান করেছেন। কারণ এসব ক্ষেত্রে নীতির সঙ্গে আপসের প্রশ্ন জড়িত ছিল।

শেখ সাহেব মসজিদ নির্মাণ তহবিলে তাঁর এবং তাঁর সহকর্মীদের তরফ থেকে ৫০১ টাকা দান করেন।

(সূত্র : ইত্তেফাক, রবিবার, ২৬ শ্রাবণ ১৩৭৬, ১০ আগস্ট ১৯৬৯)

বঙ্গবন্ধুর কণ্ঠে ‘নারায়ে তাকবির’

স্বাধীনতাসংগ্রামের আগে ৪ জানুয়ারি ১৯৭১ রমনা রেসকোর্সের বিশাল জনসমাবেশের সভাপতি আওয়ামী লীগ প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিম্নোক্ত ধ্বনি দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন, ‘নারায়ে তাকবির’—‘আল্লাহু আকবার’, ‘পাকিস্তান জিন্দাবাদ’, ‘আমার দেশ তোমার দেশ—বাংলাদেশ বাংলাদেশ’, ‘জাগো জাগো—বাঙালি জাগো’ ও ‘জয় বাংলা’। অগণিত মানুষ নেতার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে ধ্বনি দেয়।

(সূত্র : ইত্তেফাক, সোমবার ১৯ পৌষ ১৩৭৭, ৪ জানুয়ারি ১৯৭১)

১৯৭০ সালে নির্বাচনের পর বঙ্গবন্ধুর ঈমানদীপ্ত শপথ

১৯৭০-এর নির্বাচনে আল্লাহর অনুগ্রহে বঙ্গবন্ধুর দল বিপুল ভোটে জয়লাভ করে। ১৯৭১ সালের ৩ জানুয়ারি দলের মনোনয়নে বিজয়ী কেন্দ্রীয় পরিষদের ১৫১ জন এবং প্রাদেশিক পরিষদের ২৬৭ জন সদস্যকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু ছয় দফা বাস্তবায়নের শপথ নেন। এই শপথ অনুষ্ঠান তিনি ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে সম্পন্ন করেন। এই ঘটনার সুদূরপ্রসারী রাজনৈতিক তাত্পর্য ছিল। (সূত্র : আতিউর রহমান, মুক্তিযুদ্ধের মানুষ মুক্তিযুদ্ধের স্বপ্ন, সাহিত্য প্রকাশ, ঢাকা, প্রথম প্রকাশ : ১৯৯৭, পৃষ্ঠা ১০৬)

ওই শপথনামা প্রসঙ্গে আবুল মনসুর আহমদ লিখেছেন, “হলফনামা একটি ছাপা দলিল। আল্লাহর নামে এই হলফনামার শুরু হয়েছিল। আরবী ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’-এর হুবহু বাংলা তর্জমা করিয়া লেখা হইয়াছিল : পরম করুণাময় আল্লাহর নামে হলফ করিয়া আমি অঙ্গীকার করিতেছি যে আমাদের নির্বাচনী ওয়াদা ছয় দফা অনুসারে শাসনতান্ত্রিক সংবিধান রচনা করিব।” (আবুল মনসুর আহমদ, আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর, খোশরোজ কিতাব মহল, বাংলাবাজার, ঢাকা, পৃষ্ঠা-৫৪১)

মযহারুল ইসলামের লেখায় ওই হলফনামার বিবরণ পাওয়া যায়। সেখানে আছে, ‘আমরা জাতীয় ও প্রাদেশিক পরিষদে আওয়ামী লীগ দলীয় নির্বাচিত সদস্যবৃন্দ শপথ গ্রহণ করিতেছি পরম করুণাময় ও সর্বশক্তিমান আল্লাহ তাআলার নামে…।’ (মযহারুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিব, বাংলা একাডেমি, পৃষ্ঠা ৬৫১) এভাবেই বঙ্গবন্ধুর লেখা, ব্যক্তিগত কথা ও ভাষণে ঈমানদীপ্ত নানা প্রসঙ্গ বিদ্যমান।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/১৫/আগস্ট /২০২১/ রুজি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল