admin
প্রকাশিত: 2:33 PM, August 15, 2021
অনলাইন ডেস্ক
পাকিস্তানের স্বাধীনতা দিবস পালন নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে পাকিস্তানে। দেশ ভাগ নিয়ে টুইটারে নরেন্দ্র মোদি ‘ইতিহাস বিকৃত’ করছেন বলে অভিযোগ করেছে পাকিস্তান। একে মোদির ‘পাবলিসিটি স্টান্ট’ বলে সমালোচনা করেছে পাকিস্তান। এ খবর দিয়ে অনলাইন ডন লিখেছে, ১৪ই আগস্ট ছিল পাকিস্তানের স্বাধীনতা দিবস। এদিনকে ভারতে ‘পার্টিশন হররস রিমেমব্রান্স ডে’ বা দেশভাগের ভীতিকর দিবস হিসেবে পালন করার ঘোষণা দেন মোদি। পাকিস্তান যখন ৭৫তম স্বাধীনতা দিবস পালন করছিল, তখন টুইটারে এমন বিতর্কিত মন্তব্য করেন মোদি। তিনি দেশভাগের সময়কার উল্লেখ করে লিখেছেন, নির্বোধের মতো ঘৃণা এবং সহিংসতার ফলে আমাদের লাখ লাখ ভাই ও বোন বাস্তুচ্যুত হয়েছেন। তাদের বহু মানুষ প্রাণ হারিয়েছেন।
আমাদের এসব মানুষের সংগ্রাম এবং আত্মত্যাগকে ১৪ই আগস্ট পালন করা হবে পার্টিশন হররস রিমেমব্রান্স ডে হিসেবে। মোদি আরো যোগ করেন, এই দিনটি আমাদেরকে মনে করিয়ে দেয় যে, সামাজিক বিভক্তি, বৈষম্যকে মুছে ফেলতে হবে। শক্তিশালী করতে হবে মানুষের একত্বের স্পৃহা, সামাজিক সম্প্রতি এবং মানবের ক্ষমতায়ন।
নরেন্দ্র মোদির এমন বক্তব্যকে রাজনৈতিক এবং প্রচারণা বিষয়ক ধোঁকাবাজি বলে আখ্যায়িত করেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাহিদ হাফিজ চৌধুরী। তিনি বলেন, তথাকথিত ‘সবচেয়ে বড় গণতন্ত্রের’ দেশ হিসেবে ভারত তার নিজের সঙ্গে যে বিপরীতার্থক অবস্থান নিয়েছে, তা আধুনিক আর কোনো রাষ্ট্রে দেখা যায় না। এটা লজ্জাজনক যে, হিন্দুত্ববাদের অনুসারীরা এবং ঘৃণা ও সহিংসতার পরিশোধকরা এতটাই কপটতা দেখাবেন। তারা ১৯৪৭ সালের স্বাধীনতার সময়ে যেসব বিয়োগান্তক ঘটনা এবং অভিবাসীর ঢল নেমেছিল- তা একপেশেভাবে উপস্থাপন করবে। তিনি আরো বলেন, ইতিহাস বিকৃত করা এবং সাম্প্রদায়িকতাকে পুঁজি করা হলো আরএসএস-বিজেপি শাসকগোষ্ঠীর বিশেষ এক গুণ। পুরনো ক্ষত সারিয়ে তোলার চেয়ে তারা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য আরো বিদ্বেষ ছড়িয়ে দেয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাাত্র বলেন, পাকিস্তান নিশ্চিত ছিল একটি বিষয়ে। তা হলো ভারতের জনগণের শুভবুদ্ধি এইসব রাজনৈতিক এবং প্রচারণাবিষয়ক ধোঁকাবাজিকে প্রত্যাখ্যান করবে। কারণ, এই ধোঁকাবাজি শুধুই বিভক্তি বাড়ায়।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৫/আগস্ট /২০২১/ রুজি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন