editor

প্রকাশিত: 3:02 PM, September 29, 2020

সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ সংবাদ জানুন : নগর উন্নয়ন ও পূর্ণাঙ্গ কমিটি নিয়ে যা বলেন লিপন (ভিডিও)

সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ সংবাদ জানুন : নগর উন্নয়ন ও পূর্ণাঙ্গ কমিটি নিয়ে যা বলেন লিপন (ভিডিও)

সু-প্রিয় দর্শক আপনাদের সবাইকে সিলেটের সময় মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠান দৈনিক সিলেটের সময় ও দৈনিক সিলেটের হালচালের পক্ষথেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি ফৌজিয়া এনাম জ্যোতি।
সিলেট বিভাগের সকল জেলার সবধরনের সংবাদ আপনাদের কাছে পৌছে দিতে আমাদের নিয়মিত আয়োজন ‘টাইমস অব সিলেট’র পক্ষথেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ ২৯ সেপ্টেম্বর, ১৪ আশি^ন, ১১ সফর, রোজ মঙ্গলবার।

প্রথমে সিলেটের আলোচিত এমসি কলেজের সংবাদ
গণধর্ষণকাণ্ডে শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত শুরু
আরও ৩ জন রিমান্ডে : অনুসন্ধানে কমিটি গঠন করে দিলেন হাইকোর্ট
সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে তরুণী ধর্ষণ মামলার এজাহারভূক্ত আসামি তারেকুল ইসলাম তারেককে আজ মঙ্গলবার সন্ধ্যায় গ্রেপ্তার করেছে র‌্যাব। এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে বেঁধে গৃহবধূকে গণধর্ষণের মামলায় আরও তিন আসামিকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছেন আদালত। তারা হলেন, মামলার ৩নং আসামি মাহবুবুর রহমান রনি (২৫), মামলার সন্দিগ্ধ আসামি রাজন ও তার সহযোগী আইনুল।
আজ মঙ্গলবার সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আমলি আদালতে তাদের হাজির করে সাতদিন করে রিমান্ড আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা শাহপরাণ (র.) থানার পরিদর্শক ইন্দ্রনীল ভট্টাচার্য্য। শুনানি শেষে আদালতের বিচারক সাইদুর রহমান পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে সিলেট এমসি কলেজ হোস্টেলে গণধর্ষণের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয় গঠিত ৩ সদস্যদের তদন্ত কমিটি কলেজ ক্যাম্পাসে এসেছেন। আজ বিকেল ৫টায় তদন্ত কমিটি দল কলেজে এসে পৌঁছে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শনসহ কলেজ কর্তৃপক্ষের সাথে বৈঠক করবেন। তদন্ত কমিটির সদস্যরা হলেন- মাউশি পরিচালক (প্রশাসন) শহিদুল কবির চৌধুরী, মাউশি সহ-পরিচালক লোকমান হোসেন, মাউশি উপ-পরিচালক নুরে আলম। কলেজ গঠিত তদন্ত কমিটির সদস্যদের সাথেও তাদের বৈঠক করার কথা রয়েছে।
এদিকে সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে তরুণীকে দলবেঁধে ধর্ষণের ঘটনার দায় কার, তিন সদস্যের কমিটি গঠন করে এটি অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আজ মঙ্গলবার এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ স্বতঃপ্রণোদিত রুলসহ এই আদেশ দেন।

এদিকে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, সিলেটের স্মৃতিবিজড়িত পবিত্র এই মাটিতে একজন নারীর এমন চরম অবমাননা ও লাঞ্চনা সভ্য সমাজ কোন ভাবেই মেনে নিতে পারে না। আজ বেলা ১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এমসি কলেজের ছাত্রাবাসে গণধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে একঝাঁক নারীদের সমন্বয়ে ও নারী উদ্যোক্তা বিশিষ্ট ব্যবসায়ী জিন্নাত লিসার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

এবার করোনা সংবাদ
সিলেটে করোনায় আক্রান্ত আরও ২ জনের মৃত্যু
সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘণ্টায় নতুন করে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হলো ২১৮ জনের। একইসময়ে সিলেটে বিভাগের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে থেকে চিকিৎসা নেয়া করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৮৯ জন রোগী। এ নিয়ে সিলেট বিভাগে মোট সুস্থ রোগীর সংখ্যা ১০ হাজার ৪০৩ জন।
এই ২৪ ঘন্টায় সিলেটে নতুন করে ৩৯ রোগীর মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে মোট সংক্রমিত রোগীর সংখ্যা ১২ হাজার ৬২১ জন।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)-এর কার্যালয় থেকে সিলেট বিভাগের সর্বশেষ করোনা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার দুপুরে প্রেরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এমন তথ্য জানা যায়।
এতে বলা হয়, সর্বশেষ গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ৩৯ জনের মধ্যে করোনার সংক্রমণ শনাক্ত করা হয়। এর মধ্যে সিলেট জেলায় ৩০ জন, সুনামগঞ্জে ৪ জন এবং হবিগঞ্জে ৫ জন রয়েছেন। এদিন সিলেটে অপর জেলা মৌলভীবাজারে কোনো রোগী শনাক্ত হননি।
এই সময়ে করোনা আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এরা দুইজনই সিলেট জেলার বাসিন্দা ছিলেন এবং সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে আরও জানা গেছে, এ পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৬২১ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৬ হাজার ৮৫০ জন, সুনামগঞ্জে ২ হাজার ৩৩৪ জন, হবিগঞ্জে ১ হাজার ৭৪৫ জন ও মৌলভীবাজারের ১ হাজার ৬৯২ জন রয়েছেন।
এছাড়া করোনায় আক্রান্ত সিলেট বিভাগে বর্তমানে ৬৬ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৫১ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ৭ জন, হবিগঞ্জের হাসপাতালে ৫ জন ও মৌলভীবাজারে ৩ জন।
করোনায় এ পর্যন্ত মারা গেছেন ১৯২ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৪০ জন, সুনামগঞ্জে ২০ জন, হবিগঞ্জে ১২ জন এবং মৌলভীবাজার জেলায় ২০ জন রয়েছেন।
সিলেট বিভাগে ৮ হাজার ২৫৯ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ৪ হাজার ২৬৬ জন, সুনামগঞ্জের ১ হাজার ৭৭১ জন, হবিগঞ্জের ১ হাজার ৪৯ জন ও মৌলভীবাজার জেলার ১ হাজার ১৭৩ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে ২৬ জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে।

প্রধানমন্ত্রীকে সিলেট চেম্বারের কৃতজ্ঞতা
করোনার নেতিবাচক প্রভাব দীর্ঘায়িত হওয়ার আশংকা থেকে ব্যবসায়ীদের সার্বিক দিক বিবেচনায় ঋণ/বিনিয়োগের শ্রেণীমান আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করে গত ২৮ সেপ্টেম্বর ২০২০ তারিখে যে সার্কুলার জারি করেছেন সে জন্য সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীদের পক্ষ থেকে ও দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পক্ষ থেকে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে চেম্বার নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ ব্যাংকের এরুপ সিদ্ধান্ত সিলেট তথা বাংলাদেশের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা নিজেদের ক্ষতি পুষিয়ে আনতে সক্ষম হবেন এবং স্বস্থির নিশ্বাস নিবেন।

এদিকে আমাদের শাবি প্রতিনিধি জানিয়েছেন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক সজিবুর রহমান ও ছাত্রলীগ কর্মী তারেক হালিমী নামে দুই নেতাকর্মীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। অপহরণের পর ভুক্তভোগীদের উদ্ধারের পাশাপাশি দুই অপহরণকারীকে আটক করেছে জালালাবাদ থানা পুলিশ। আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অকিল উদ্দিন আহম্মদ।
ওসি অকিল উদ্দিন বলেন, গত রাতে বিশ্ববিদ্যালয়ের দুই জন নিখোঁজের বিষয়ে একটি জিডি করা হয়েছে। এর প্রেক্ষিতে আমরা তাদেরকে উদ্ধার করি।
প্রিয় দর্শক এবার অতিথিদের নিয়ে আমাদের নিয়মিত আয়োজন। আজকে অতিথি সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের কাউন্সিল ও প্রথম প্যানেল মেয়র তৌফিক বক্স লিপন। এই পর্বটি উপস্থাপনা করবেন সহকর্মী নুরুল ইসলাম।

 

https://www.facebook.com/100618761738184/videos/673860379899992

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে