admin
প্রকাশিত: 4:08 PM, August 15, 2021
অনলাইন ডেস্ক
যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে ইতিহাস থেকে মুছে দিতে চেয়েছিল, তারাই আজ মুছে যাচ্ছে ইতিহাসের পাতা থেকে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি রোববার সকালে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ধানমন্ডি ৩২ নম্বরের সিঁড়িতে নিথর পড়ে থাকা শরীর শুধু একজন জাতির পিতার নয়, একজন স্বাধীনতার স্থপতির।
’সে রক্তাক্ত নিথর শরীর ছিল সবুজ-শ্যামল বাংলার প্রতীক, মাটি ও মানুষের আজন্ম ধারকের বুক বিদীর্ণ করেনি বুলেট, করেছিল তারই অর্জিত বাংলাদেশের পতাকার মতো উদার লাল-সবুজের হৃদয়’।
ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু হত্যার কুশীলবরা এখনও সক্রিয়, তারা চায় না দেশের উন্নয়ন হোক, পদ্মাসেতু, মেট্রোরেল কর্ণফুলী টানেল হোক।
বিএনপির শাসনামলে পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন হয়নি, তারা পাহাড়িদের সংঘর্ষে উস্কে দিয়েছিলো উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ১২ বছর আগের পার্বত্য চট্টগ্রাম আর আজকের পার্বত্য চট্টগ্রাম এক নয়, আজকে পাহাড়ি এলাকায় উন্নয়ন -অর্জনে সমৃদ্ধ।
রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদারের সভাপতিত্বে রাঙ্গামাটি প্রান্তে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুসা মাতব্বর।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৫/আগস্ট /২০২১/ রুজি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন