admin
প্রকাশিত: 4:12 PM, August 15, 2021
অনলাইন ডেস্ক
কঠোর ভাষায় ভারতের পার্লামেন্টের কার্যকারিতা (ফাংশনিং) নিয়ে সমালোচনা করেছেন প্রধান বিচারপতি এনভি রামানা। পার্লামেন্টের বর্তমান অবস্থা সম্পর্কে তিনি বলেন, উপযুক্ত বা যথাযথ বিতর্ক হচ্ছে না পার্লামেন্টে। বর্তমানের এ অবস্থা এক দুঃখজনক পরিস্থিতি। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। সম্প্রতি পার্লামেন্টের কর্মকাণ্ডে বিঘ্ন সৃষ্টি হয়। প্রধান বিচারপতি সে বিষয়ে নয়, কথা বলেছেন আইন নিয়ে বিতর্কের বিষয়ে। এর আগে পার্লামেন্টের উভয় কক্ষ থাকতো আইনজীবীতে পূর্ণ। তার সঙ্গে বর্তমান অবস্থা তুলনা করেন তিনি।
সুপ্রিম কোর্টে আয়োজিত ভারতের স্বাধীনতা দিবসের এক অনুষ্ঠানে প্রধান বিচারপতি এনভি রামানা বলেন, আইনের কোনো স্পষ্টতা নেই। আমরা জানি না কি উদ্দেশে আইন। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে জনগণ। এটা হচ্ছে, যখন পার্লামেন্টে আইনজীবী এবং বুদ্ধিজীবী উপস্থিত নেই। তিনি আরো বলেন, যদি আমাদের স্বাধীনতা যোদ্ধাদের দিকে তাকাই তাহলে দেখতে পাবো, তাদের অনেকেই ছিলেন আইনগত দিক দিয়ে জানাশোনা। লোকসভা এবং রাজ্যসভার প্রথম সদস্যপদে বসানো হয়েছিল আইনজীবী সম্প্রদায় থেকে। তিনি আক্ষেপ করে বলেন, এখন আমরা পার্লামেন্ট হাউজে যা দেখি, তা দুর্ভাগ্যজনক। কিন্তু ওই সময় পার্লামেন্টে বিতর্ক হতো অত্যন্ত গঠনমূলক। আর্থিক বিল নিয়ে বিতর্ক আমি দেখেছি। এই বিতর্ক থেকে অনেক গঠনমূলক পয়েন্ট বেরিয়ে আসতো। আইন নিয়ে আলোচনা হতো এবং তা অনুমোদন করা হতো।
তিনি আরো বলেন, আইনজীবীদের আমি বলতে চাই- আপনারা শুধুই আইনি সেবার মধ্যে নিজেদের আবদ্ধ রাখবেন না। জনগণেরও সেবা করুন। এই দেশের জন্য আপনার জ্ঞান এবং প্রজ্ঞা ব্যবহার করে অবদান রাখুন। ভারত যখন ৭৫তম স্বাধীনতা দিবস পালন করছে তখন বিচারপতি এনভি রামানা বলেছেন, নীতি এবং অর্জনের বিষয়ে পর্যালোচনার সময় ছিল একটা। একটি দেশের ইতিহাসের জন্য ৭৫ বছর খুব কম সময় নয়। তার ভাষায়, আমরা যখন স্কুলে যেতাম, আমাদেরকে দেয়া হতো এক টুকরো গুড় আর একটি ছোট্ট পতাকা। এমনকি এখন আমরা অনেক কিছু পেয়েও সন্তুষ্ট নই। আমাদের ‘স্যাচুরেশন’ লেভেল এখন একেবারে তলানিতে চলে এসেছে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৫/আগস্ট /২০২১/ রুজি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন