editor

প্রকাশিত: 2:33 PM, August 16, 2021

বঙ্গবন্ধুর দিকনির্দেশনা অনুযায়ী আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি : শমসের মবিন চৌধুরী

বঙ্গবন্ধুর দিকনির্দেশনা অনুযায়ী আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি : শমসের মবিন চৌধুরী

বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী বীরবিক্রম

8

বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী বীরবিক্রম, বঙ্গবন্ধুর  ৭  মার্চের ভাষণকে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা উল্লেখ করে বলেছেন, বঙ্গবন্ধুর এই ভাষণের মাধ্যমে এক মুহূর্তে দেশে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল। তিনি বলেন, কিন্তু দু:খের বিষয় আমরা বঙ্গবন্ধুর  এই ঐতিহাসিক ভাষণকে সঠিকভাবে এখনো মূল্যায়ন করতে পারিনি।

জাতীয় শোক দিবস উপলক্ষে রবিবার বিকাল ৪ থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিকল্পধারা বাংলাদেশ আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় বক্তৃতা প্রসঙ্গে তিনি এ কথা বলেন।

8

বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এমপি’র সভাপতিত্বে এবং যুগ্ম মহাসচিব এনায়েত কবীরের সঞ্চালনায় অয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী গোলাম সারোয়ার মিলন, সাবেক এমপি ও চাকসু’র সাবেক ভিপি  মজহারুল হক শাহ চৌধুরী,  অধ্যাপক ডা. রফিক চৌধুরী, যুক্তরাজ্য বিকল্পধারার সভাপতি মো. অহিদ উদ্দিন, বিকল্পধারার সহ-সভাপতি মো. মহসিন চৌধুরী, ওবায়দুর রহমান মৃধা, বি.এম নিজাম উদ্দিন, দপ্তর সম্পাদক ওয়াসিমুল ইসলাম, কেন্দ্রীয় নেতা আশরাফুল ইসলাম, যুবধারার সাধারণ সম্পাদক মোস্তফা সারোয়ার, যুবধারার সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম শিহাব,  চলচ্চিত্রধারার আহ্বায়ক হানিফ মাহমুদ,  মহিলানেত্রী আয়েশা সিদ্দিকা দিতি প্রমুখ।

লন্ডন থেকে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে স্বরচিত কবিতা পাঠ করেন লন্ডনের স্পেক্ট্রাম বাংলা রেডিও ও টেলিভিশনের পরিচালক মিছবাহ জামাল।

এর আগে রবিবার সকাল ১০ টা থেকে বিকল্পধারার বাড্ডার দলীয় কার্যালয়ে কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিকল্পধারার সভাপতি ড. আবু নোমান, প্রচার সম্পাদক নূর মোহম্মদ, যুবধারার সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম শিহাব, বিকল্পধারা মহাসচিবের একান্ত সহকারি জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমুখ।

শমসের মবিন চৌধুরী আরও বলেন , একমাত্র বঙ্গবন্ধুর দিকনির্দেশনা অনুযায়ী আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি। এই যুদ্ধ ছিল স্বৈরাচারের বিরুদ্ধে সাহসিকতার আপসহীন রাজনীতির যুদ্ধ। তিনি বলেন, বঙ্গবন্ধু চাইলে আইয়ুব খান তাঁকে পূর্ব পাকিস্তানের গভর্নর করতেও  রাজি হতেন। কিন্তু বঙ্গবন্ধু আপস করেননি।

এই বীরমুক্তিযোদ্ধা বলেন, ১৯৭১ সালের ৭ মার্চে বঙ্গবন্ধুর ভাষণের পর আমরা স্বাধীনতাযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে এক মুহুর্ত দেরি করিনি।, কিন্তু দুঃখের বিষয় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের সঠিক তাৎপর্য আমরা মূল্যায়ন করতে পারিনি।৭ মার্চের ভাষণে ছিল পাকিস্তানের ২৩ বছরের বৈরী রাজনীতি এবং বঞ্চনার ইতিহাস।

7

তিনি বলেন, বঙ্গবন্ধু তৎকালীন ইয়াহিয়া খানের সামরিক সরকারকে আলটিমেটাম দিয়েছিলেন এই ভাষণে। তিনি বলেছিলেন, গণ হত্যার তদন্ত ও  সামরিক আইন প্রত্যাহার করে  সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিতে হবে।  জন প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

7

বীর বিক্রম শমসের মবিন চৌধুরী আরো বলেন বঙ্গবন্ধুর স্বপ্নের একটি গণতান্ত্রিক এবং অসাম্প্রদায়িক সমাজ গঠনের ব্যর্থতার দায়দায়িত্ব আমাদের সবাইকে নিতে হবে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের মূল্যবোধকে অবশ্যই ধরে রাখতে হবে ।

এতে কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, শিক্ষক, চাকরিজীবী সবারই দায়িত্ব রয়েছে। বিভাজন নয় ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ সামনে রেখে শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব দেশকে আরো অগ্রগতি ও সমৃদ্ধির পথে নিয়ে যেতে সক্ষম হবে বলে এই বীর মুক্তিযোদ্ধা আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা সভার সভাপতি মেজর (অব.) আবদুল মান্নান এমপি বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। তিনি শেখ হাসিনার সরকারের ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের প্রশংসা করে বলেন, তাঁর নেতৃত্বে দেশ অগ্রগতির পথে আরো এগিয়ে যাবে। বিকল্পধারা সরকারের উন্নয়নের রাজনীতিকে সমর্থন দিয়ে যাবে বলে তিনি উল্লেখ করেন।বিজ্ঞপ্তি

আমাদের লিংক :

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

7 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

8 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

7 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

4 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

2 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

4 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

2 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

5 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে

1
2