editor
প্রকাশিত: 8:12 PM, September 29, 2020
ডেস্ক রিপোর্ট :
সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর থেকে ভারতীয় বিনোদনজগতে শুধুই অস্থিরতা। একের পর এক দুঃসংবাদ আসছেই। সেই দুঃসংবাদের পাল্লা এবার আরও ভারী হলো। মাত্র দুদিনের ব্যবধানে ভারতে দুজন অভিনেতা আত্মহত্যা করলেন। তাঁদের একজন হলেন টেলিভিশন সিরিয়ালের অভিনেতা অক্ষত উত্তরাক্ষ, অন্যজন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রাভিনেতা থেন্নারাসু।
গত রোববার রাতে মুম্বাইয়ের আন্ধেরির ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয় অভিনেতা অক্ষতের মরদেহ। জানা যায়, ওই ভাড়া বাসায় অক্ষত তাঁর এক নারী বন্ধুকে নিয়ে থাকতেন। পুলিশের কাছে সেই বন্ধু জানিয়েছেন, অন্য দিনের মতো রোববার সন্ধ্যায়ও অক্ষতের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ হয় তাঁর। তারপর তাঁরা যে যার কক্ষে চলে যান। রাত ১২টা নাগাদ অক্ষতের সেই রুমমেট বন্ধু ওয়াশরুমে যাওয়ার জন্য রুম থেকে বের হলে অক্ষতের ঘরে তাঁকে মৃত অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। জানা গেছে, করোনার লকডাউনের কারণে নতুন টিভি সিরিয়ালে কাজ না পাওয়ায় হতাশায় ভুগছিলেন অক্ষত। পুলিশের তদন্ত ও মরদেহের ময়নাতদন্ত শেষে আজ মঙ্গলবার অক্ষতের মরদেহ মুজাফফরাবাদের তাঁর পৈতৃক বাড়িতে নিয়ে যাওয়া হয়।
সেখানে অক্ষতের পরিবার দাবি করেন, এই অভিনেতা কখনোই পরিবারকে তাঁর হতাশা বা কাজের সংকটের ব্যাপারে কিছু বলেননি। তাঁদের ধারণা, অক্ষতকে খুন করা হয়েছে।
অন্যদিকে আজ দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রাভিনেতা থেন্নারাসুও আত্মহত্যা করেন। এই অভিনেতা তামিল সিনেমায় অভিনয় করতেন। জনপ্রিয় তামিল ছবি ‘মেরিনা’তে অভিনয় করেছিলেন তিনি। থেন্নারাসু মূলত চরিত্রাভিনেতা ছিলেন। অনেক ব্যবসাসফল সিনেমায় তাঁকে নায়কের বন্ধুর চরিত্রে দেখা যেত।
জানা গেছে, আজ মঙ্গলবার পারিবারিক কলহের জের ধরে এই অভিনেতা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। মদ্যপানে আসক্ত ছিলেন থেন্নারাসু। তিন বছর আগে প্রেম করে বিয়ে করেন তিনি। তাঁর দুই বছর বয়সী একটি মেয়েও আছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আজ স্ত্রীর সঙ্গে মদ্যপান ও অনিয়মিত আয়–রোজগার নিয়ে বাগ্বিতণ্ডা হয় থেন্নারাসুর। এর পরপরই ঘরে ঢুকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন তিনি।
একের পর এক অপমৃত্যুর খবর মিলছে ভারতের বিনোদনজগৎ থেকে। এমনিতে সুশান্তের অপমৃত্যুর ধাক্কায় তোলপাড় বলিউড দুনিয়া। এ মাসের শুরুতে তেলেগু টিভি অভিনেত্রী শ্রাবণী কোন্দপল্লি হায়দরাবাদের নিজ বাসভবনে আত্মহত্যা করেছেন। তাঁর বয়স হয়েছিল ২৬।
তার আগের মাসে আত্মহত্যা করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সমীর শর্মা। তাঁর বয়স হয়েছিল ৪৪ বছর। গত ১৪ জুন রোববার বান্দ্রার বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিলেন ৩৪ বছর বয়সী বলিউডের তরুণ নায়ক সুশান্ত সিং রাজপুত। প্রাণখোলা, হাসিখুশি এই নায়কের মৃত্যু ঘিরে উঠে এসেছে একাধিক প্রশ্ন। সেসব নিয়ে এখনো আলোচনা চলছে। সুশান্তের মৃত্যুর ৩ দিন আগে সুশান্তের সাবেক ম্যানেজার, ২৮ বছর বয়সী দিশা সালিয়ান উঁচু বিল্ডিং থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন।
8 সিলেট মহানগর ও জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন
8 শাহী ঈদগাহ খেলার মাঠে উইমেন্স চেম্বারের মেলা আয়োজন বন্ধ এবং দোকানপাট বন্ধের সময়সীমা রাত ৮টার পরিবর্তে ৯টা পর্যন্ত বর্ধিত
7 নবম জাতীয় বেতন স্কেল বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন হওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের ‘সর্বস্তরের কর্মচারীবৃন্দ’-এর উদ্যোগে আনন্দ
3 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগর শাখার নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিশাল আনন্দ
2 সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে জেলা প্রশাসক (ডিসি) বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ দোকান মালিক
7 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি এবং দেলোয়ার হোসেন
6 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি এবং আব্দুস সালাম
1 জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর সিলেট জেলা শাখার নতুন যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কৃতিসন্তান, বিশিষ্ট