editor
প্রকাশিত: 4:46 PM, August 21, 2021
অনলাইন ডেস্ক
অস্ট্রেলিয়ায় লকডাউনবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। একইদিন দেশটিতে রেকর্ড কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে।
দেশটিতে শনিবার নতুন ৮৯৪ রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে অস্ট্রেলিয়ায় কখনোই একদিনে এতজনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।
টানা দুই মাসের বেশি লকডাউন চললেও ৫০ লাখের বেশি জনসংখ্যা অধ্যুষিত শহর সিডনিতে এখনও প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আসেনি।
রয়টার্স জানিয়েছে, মেলবোর্নে পুলিশ তাদের দিকে তেড়ে যাওয়া বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পিপার স্প্রে ছুড়েছে, সিডনিতে মোতায়েন বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ বিক্ষোভকারীদের ছোট ছোট জমায়েতকে একত্রিত হতে বাধা দিয়েছে।
পুলিশ দুই রাজ্য থেকে আড়াইশ’র বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে। বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে আহত ৭ পুলিশকে হাসপাতালেও ভর্তি করা হয়েছে।
শনিবার সিডনির টহল পুলিশ ব্যক্তিগত গাড়ির পাশাপাশি গণপরিবহনকেও শহরের কেন্দ্রস্থলে যেতে বাধা দিয়েছে, যেন অনুমোদিত নয় এমন বিক্ষোভে খুব বেশি মানুষ অংশ নিতে না পারে।
মেলবোর্নে ৪ হাজারেরও বেশি বিক্ষোভকারী জড়ো হয়ে লকডাউনের বিরুদ্ধে তাদের সরব অবস্থান জানিয়েছে। বিক্ষোভকারীদের একটি অংশ পরে পুলিশের সঙ্গে সংঘর্ষেও জড়ায়।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২১/আগস্ট/২০২১/রুজি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন