editor
প্রকাশিত: 7:07 AM, September 30, 2020
ডেস্ক রিপোর্ট :
সাশ্রয়ী মূল্যে ভ্রমণের জন্য শীতকালীন আকর্ষণীয় ভ্রমণ প্যাকেজ ঘোষণা করেছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। প্যাকেজের আওতায় ঢাকা থেকে কক্সবাজারে জনপ্রতি সর্বনিম্ন ১৭৭৭ টাকার মাসিক কিস্তি এবং দেশের যেকোনো প্রান্ত থেকে জনপ্রতি সর্বনিম্ন ২ হাজার ৬৬৬ টাকায় এই প্যাকেজে ভ্রমণ করা যাবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে নভোএয়ার জানায়, ভ্রমণ পিপাসুদের এই সুবিধা দিতে দেশের ১৯টি শীর্ষ বেসরকারি ব্যাংকের কার্ড ব্যবহারকারীরা বিনা সুদে ৬ মাসের সহজ কিস্তিতে এই প্যাকেজে ভ্রমণ করতে পারবেন। প্যাকেজের ভেতর বিমান, হোটেল ভাড়া, বিমানবন্দর থেকে হোটেল যাওয়া-আসা, সকালের নাস্তার ব্যবস্থাও রয়েছে।
নভোএয়ার জানায়, কক্সবাজারের প্যাকেজে রয়েল টিউলিপ পার্ল বিচ রিসোর্ট, সায়মন বিচ রিসোর্ট, ওশান প্যারাডাইজ হোটেল অ্যান্ড রিসোর্ট, লং বিচ হোটেল, উইন্ডি ট্যারেস বুটিক হোটেল, বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ, নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্ট, গ্রেস কক্স স্মার্ট হোটেল এবং প্রাসাদ প্যারাডাইজ হোটেল অ্যান্ড রিসোর্টে এই প্যাকেজের আওতায় থাকার সুবিধা রয়েছে।
এছাড়া ঢাকা থেকে সিলেটে জনপ্রতি সর্বনিম্ন ১৫১৫ টাকার মাসিক কিস্তিতে এই প্যাকেজে ভ্রমণ করা যাবে। হোটেল রোজভিউ ও হোটেল নুরজাহান গ্র্যান্ডে এই প্যাকেজের আওতায় থাকার সুবিধা রয়েছে।
ঢাকা থেকে চট্টগ্রামে জনপ্রতি সর্বনিম্ন ২২২২ টাকার মাসিক কিস্তিতে এই প্যাকেজে ভ্রমণ করা যাবে। হোটেল আগ্রাবাদেও এই প্যাকেজের আওতায় থাকার সুবিধা রয়েছে।
কক্সবাজার থেকে ঢাকায় জনপ্রতি সর্বনিম্ন ২২২২ টাকার মাসিক কিস্তিতে এবং দেশের যেকোনো প্রান্ত থেকে ঢাকায় জনপ্রতি সর্বনিম্ন ১৮৮৮ টাকার মাসিক কিস্তিতে এই প্যাকেজে ভ্রমণ করা যাবে। হোটেল লেক শোরে এই প্যাকেজের আওতায় থাকার সুবিধা রয়েছে।
উল্লেখ্য, নভোএয়ার ডব্লিউএইচও, আইকাও, আয়াটা ও সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে ঢাকা থেকে কক্সবাজার রুটে নিয়মিত প্রতিদিন পাঁচটি, চট্টগ্রাম চারটি ও সিলেট দুটি করে ফ্লাইট পরিচালনা করছে।
এস.আর.
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে