editor

প্রকাশিত: 7:17 AM, September 30, 2020

গায়ক আকবরের চিকিৎসা আজীবন ফ্রি করে দিলেন প্রধানমন্ত্রী

গায়ক আকবরের চিকিৎসা আজীবন ফ্রি করে দিলেন প্রধানমন্ত্রী

4

ডেস্ক রিপোর্ট :

দেশের সর্বাধিক জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ দিয়ে রাতারাতি তারকা বনে যাওয়া সেই গায়ক আকবর ভালো নেই। দীর্ঘদিন ধরেই তিনি ডায়াবেটিস, কিডনির অসুখসহ বেশ কিছু জটিল রোগে আক্রান্ত।

6

গেল কয়েক মাসে তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। আকবরের স্ত্রী কানিজ ফাতেমা শিমি জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন। তার ভাষ্যমতে, মৃত্যুশয্যায় রয়েছেন গায়ক আকবর।

3

এদিকে অসুস্থ গায়ক আকবরকে দ্বিতীয়বারের মতো অর্থ সহায়তা দিতে এগিয়ে এলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তার চিকিৎসার খরচ আজীবনের জন্য মওকুফ করে দিয়েছেন তিনি। আকবরের ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আমি নাম না জানা একজন মানুষ। তারপরও গতবার আমি যখন অসুস্থ হয়েছিলাম তখন উনি আমাকে খুব বড় একটা সাহায্য করেছিলেন। আর এবার যখন অসুস্থ হয়ে উনার দারস্থ হয়েছিলাম তখন উনি আমার পরিবারের কথা চিন্তা করে আগের সঞ্চয়পত্রটা স্থির রেখে নতুনভাবে চিকিৎসা করার জন্য দুই লক্ষ টাকার চেক এবং সারাজীবন পিজি হসপিটালে আমার চিকিৎসা ফ্রি করে দিয়েছেন। এমন প্রধানমন্ত্রী পেয়ে সত্যিই আমরা ধন্য। আল্লাহ তুমি এই জনদরদি মানুষটাকে খুব ভালো রেখ। আমিন।’

আকবর গণমাধ্যমকে বলেন, ‘হানিফ সংকেত স্যার সম্প্রতি প্রধানমন্ত্রীর অফিসের সঙ্গে যোগাযোগ করেন। এরপর উনি আমার অবস্থা সম্পর্কে বিস্তারিত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। সব শুনে মাননীয় প্রধানমন্ত্রী আমার জন্য আরও দুই লাখ টাকার চেক বরাদ্দ করেছেন এবং পিজি (বিএসএমএমইউ হাসপাতাল) আজীবন ফ্রি করে দিয়েছেন।’

3

আকবর জানান, ৯ সেপ্টেম্বর চেক ও কাগজপত্র ইস্যু হয়েছে, তারা গ্রহণ করেছেন ২০ সেপ্টেম্বর। এ ছাড়া আগামী ১ অক্টোবর উন্নত চিকিৎসার জন্য ভারতে অ্যাপয়েনমেন্ট নেওয়া রয়েছে।

প্রসঙ্গত, ডায়াবেটিস ও কিডনিরোগসহ বিভিন্ন জটিলতায় আক্রান্ত কণ্ঠশিল্পী আকবরকে গত ঈদের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে বাসায় আসেন। এখন মিরপুর ১৩ নম্বরে বাসাতেই অবস্থান করছেন এই কণ্ঠশিল্পী।

8

  • সুত্র: জাগো নিউজ

Sharing is caring!

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নির্বাচন অফিসে সেবা চেয়ে কর্মকর্তার চড় খেলেন প্রবাসী

নির্বাচন অফিসে সেবা চেয়ে কর্মকর্তার চড় খেলেন প্রবাসী

1 স্টাফ রিপোর্টার: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে আসা এক প্রবাসীকে চড় মারার অভিযোগ উঠেছে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো.

বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিনের নেতৃত্বে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধিদলের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিনের নেতৃত্বে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধিদলের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

4 দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে বসবাসরত বাংলাদেশি

সিলেট সিটি করপোরেশনে হামলা-ভাঙচুরের অভিযোগ : মূলহোতা বাবর ও অপুকে গ্রেপ্তারের দাবি

সিলেট সিটি করপোরেশনে হামলা-ভাঙচুরের অভিযোগ : মূলহোতা বাবর ও অপুকে গ্রেপ্তারের দাবি

8 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল নেতৃত্ব দান কারীদের বাদ দিয়ে নিরপরাধ শ্রমজীবী মানুষকে গ্রেপ্তারের

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে’

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে’

7 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার

নিউইয়র্কে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব পাশা খন্দকারকে গণসংবর্ধনা : প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে মাতৃভূমির উন্নয়নে অবদান রাখার আহ্বান

নিউইয়র্কে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব পাশা খন্দকারকে গণসংবর্ধনা : প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে মাতৃভূমির উন্নয়নে অবদান রাখার আহ্বান

6 নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মূলধারার রাজনীতিবিদ, বিসিএ ইউকের সাবেক প্রেসিডেন্ট ও প্রখ্যাত ব্যবসায়ী পাশা খন্দকার এমবিই-এর যুক্তরাষ্ট্রে

উইমেন্স চেম্বার সভাপতি লুবানা ও তাঁর স্বামী মামুনের তেলেসমাতি

উইমেন্স চেম্বার সভাপতি লুবানা ও তাঁর স্বামী মামুনের তেলেসমাতি

1 * কোটি টাকার মেলা বাণিজ্য ও নাম ভাঙানোর গুরুতর অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির

ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

3 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একে অপরের ধর্মীয় উৎসব ও আনন্দে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক

প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

3 উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল প্রিমিয়ার সিমেন্ট মিলস্ পিএলসি-এর আয়োজনে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬’।

1
6