editor
প্রকাশিত: 5:59 PM, August 21, 2021
অনলাইন ডেস্ক
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় স্কুলছাত্রীকে (১৭) দল বেঁধে ধর্ষণ ও ভিডিও ধারণের ঘটনা ঘটেছে। এই অভিযোগে আবদুর রহমান (২৮) ও মো. ইব্রাহিম (২২) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা একই উপজেলার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বিকেলে অনলাইন পরীক্ষার নোট নেয়ার জন্য বান্ধবীর বাড়ি যাওয়ার পথে দশম শ্রেণির ওই স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ ও মুঠোফোনে ভিডিও ধারণের ঘটনা ঘটে। পরে ছাত্রীর বাবা বাদী হয়ে আবদুর রহমান ও ইব্রাহিমের বিরুদ্ধে থানায় নারী নির্যাতন ও পর্নোগ্রাফি আইনে মামলা করেন। আজ দুপুরে তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান সিকদার বলেন, রাতে ওই ছাত্রী তার বাবাসহ থানায় এসে ধর্ষণের অভিযোগ করার পর তাৎক্ষণিক মামলা হয়। আসামিদের ধরতে রাতেই অভিযান শুরু করা হয়। আজ ভোরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ এলাকা থেকে দু’জনকে গ্রেপ্তার করা হয়।
ওই ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২১/আগষ্ট/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে