editor
প্রকাশিত: 7:06 PM, August 21, 2021

জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের কমিটি থেকে ১০ জনের পদত্যাগ
নবগঠিত সিলেট জেলা ও মহানগরের কমিটিকে ভারসাম্যহীন, নেতাকর্মীদের অবমূল্যায়ন, পকেট কমিটি গঠনের অভিযোগে পদত্যাগ করেছে যুগ্ম আহ্বায়ক সহ ১০ জন সদস্য।
সিলেটে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি থেকে পদত্যাগ করেছেন যুগ্ম আহ্বায়ক এমদাদ বক্স, সদস্য থেকে মওদুদুল হক, শহীদুল ইসলাম কাদির, আলতাফ হোসেন বিলাল, আমিনুল হক বেলাল, শাহিদুল ইসলাম চৌধুরী লাহিন। মহানগর কমিটি থেকে পদত্যাগ করেছেন সদস্য পদ থেকে আব্দুর রকিব তুহিন, রুজেল আহমদ চৌধুরী, আব্দুল হান্নান, আক্তার আহমদ।
পদত্যাগকারী নেতাকর্মীরা আজ শনিবার (২১ আগষ্ট) পদত্যাগপত্র কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে প্রেরণ করেছেন।
পদত্যাগপত্রে নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে জানান, মওদুদুল হক মওদুদ সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন, কিন্তু বর্তমান কমিটিতে তাকে ৩১নং সদস্য করা হয়েছে। দুই বারের সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও মহানগর বিএনপির সহ-প্রচার সম্পাদক আব্দুর রকিব তুহিনকেও ৩৮নং সদস্য পদ দেওয়া হয়। জেলা বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আমিনুল হক বেলালকে ৪৯নং সদস্য করা হয়। সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহিদুল ইসলাম কাদিরকে সদস্য, জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলতাফ হোসেন বিলালকে কমিটির সর্বশেষ ৬১ নম্বর সদস্য করা হয়। জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রুজেল আহমদ চৌধুরীকে সদস্য করা। উক্ত কমিটিতে ওইসব নেতাকর্মীদের সদস্য দিয়ে অবমূল্যায়ন করা হয়েছে। তাই নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে পদত্যাগ করেন।
পদত্যাগকারী নেতাকর্মীরা বলেন, কমিটি দেখে আমরা বিস্মিত ও হতবাক। যারা বিগত আন্দোলন সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা রেখে জেল-জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন তাদেরকে বাদ দিয়ে নিষ্ক্রিয় ও অযোগ্যদের দিয়ে কমিটি ঘোষণা করে একটি হাস্যকর কমিটি উপহার দিয়েছে। আমাদেরকে কমিটিতে এমন এক জায়গায় স্থান দিয়েছেন, যা উপহাসের পাত্র হিসেবে পরিণত করেছে।
এর আগে গত বুধবার সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি গঠনে মতামতকে উপেক্ষা করায় ও ত্যাগী নেতাদের বাদ দেওয়ায় কেন্দ্রীয় বিএনপির সহ-স্বেচ্ছাসেবক সম্পাদক, এক সময় সিলেটের দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবক দলের নেতা এডভোকেট সামসুজ্জামান জামান বিএনপি থেকে পদত্যাগ করেছেন। এছাড়াও জামান বলয়ের হাজার খানেক ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও বিএনপি নেতা পদত্যাগ করেছেন। সিলেট জেলা জুড়ে পদত্যাগের হিড়িক পড়ে গেছে।
সিসিক কাউন্সিলর ও মহানগর বিএনপির সহ-প্রচার সম্পাদক আব্দুর রকিব তুহিন প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।-বিজ্ঞপ্তি
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২১/আগস্ট/২০২১/নুরুল
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন