editor
প্রকাশিত: 7:11 PM, August 21, 2021

দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নে গণসংযোগ করছেন সিলেট-৩ আসনের উপ নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক এমপি আলহাজ্ব শফি আহমদ চৌধুরী
সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক এমপি আলহাজ্ব শফি আহমদ চৌধুরী বলেছেন, দক্ষিণ সুরমার প্রতিটি ইউনিয়নে আমার ব্যক্তিগত উন্নয়নের চাপ রয়েছে। কারণ আমি উন্নয়নের রাজনীতি করি। কখনো ব্যক্তি স্বার্থের পিছনে ছুটিনি। এই এলাকার গরিব, দুঃখী, মেহনতি মানুষের মুখে হাঁসি ফুটুক আমার চাওয়া সেটাই। যেখানে লোকজন কাঁদামাঠি মাড়িয়ে পাঁয়ে হেটে হাটবাজারে চলাচল করতে হতো, সেসব জায়গায় আমি রাস্তা নির্মাণ করে দিয়েছি। শুধু সংসদ সদস্য থাকাকালে নয়, এর প্রায় দেড়যুগ পূর্ব থেকেই এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছি। আমি বিলাসী জীবনে বিশ্বাস করি না। দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ আর বালাগঞ্জবাসীর জন্য কিছু একটা করতে পারলেই স্বস্থিবোধ করি।
শুক্রবার (২০ আগস্ট) দক্ষিণ সুরমার তেতলী, লালাবাজার, মোগলাবাজার এবং ফেঞ্চুগঞ্জের ইলাশপুরে গণসংযোগকালে উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
দুপুরে আলহাজ্ব শফি আহমদ চৌধুরী তেতলী ইউনিয়নে বিএনপি নেতা মকবুল হোসেনের মায়ের জানাযার নামাজে অংশ নেন। পরে তেতলী ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় শেষে তিনি মোগলাবাজার যান। মোগলাবাজারে মতবিনিময় করে ফেঞ্চুগঞ্জ উপজেলার কটালপুর বাজারে ব্যবসায়ীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
এসময় তার সাথে এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, যুব সমাজ সহ সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২১/আগস্ট/২০২১/নুরুল
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন