editor
প্রকাশিত: 9:57 PM, August 21, 2021
অনলাইন ডেস্ক
গত বৃহস্পতিবার হেফাজতে ইসলাম বাংলাদেশের সর্বশেষ দ্বিতীয় আমির আল্লামা জুনাইদ বাবুনগরীর ইন্তেকালের পর রাতেই ভারপ্রাপ্ত আমির নির্বাচিত হয়েছেন আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী।
মুহিবুল্লাহ বাবুনগরী সম্পর্কে জুনাইদ বাবুনগরীর মামা হন। প্রয়াত জুনাইদ বাবুনগরীর নেতৃত্বাধীন কমিটিতে তিনি প্রধান উপদেষ্টা ছিলেন। এছাড়া হেফাজতের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফীর নেতৃত্বাধীন কমিটিতে তিনি সিনিয়র নায়েবে আমির ছিলেন।
মাওলানা মুহিবুল্লাহ বাবুনগরীর বয়স প্রায় ৮৭ বছর। তিনি তিনি ১৯৩৪ সালে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দৌলতপুর ইউনিয়নের বাবুনগর গ্রামে এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। মুহিবুল্লাহ বাবুনগরীর বাবা হারুন বাবুনগরী ছিলেন একজন প্রখ্যাত ইসলামী পণ্ডিত এবং আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরের প্রতিষ্ঠাতা।
মুহিবুল্লাহ বাবুনগরী ভারতের বিখ্যাত ধর্মীয় প্রতিষ্ঠান দেওবন্দ মাদরাসা থেকে পড়াশোনা করেছেন। ইসলামী পণ্ডিত, রাজনীতিবিদ, ধর্মীয় বক্তা হিসেবে বিভিন্ন মহলে পরিচিত তিনি।
তিনি বেশ কয়েকটি জাতীয় ও আঞ্চলিক সংগঠনের নেতৃত্বেও রয়েছেন বলে জানা গেছে। ২০১৮ সালে তিনি ইসলামী ঐক্যজোটের সহ-সভাপতি পদ থেকে পদত্যাগ করেছিলেন।
মুহিবুল্লাহ তার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর থেকে এবং উচ্চ মাধ্যমিক আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম থেকে সম্পন্ন করেন। তারপর তিনি উচ্চ শিক্ষার জন্য ভারতের দারুল উলুম দেওবন্দ মাদরাসায় যান এবং ১৯৫৯ সালে হাদিসে মাস্টার্স সম্পন্ন করেন।
দেওবন্দে তিনি হুসাইন আহমদ মাদানীর কাছ থেকে হিদায়া আখেরাইনের শেষ পাঠ গ্রহণ করেন। তিনি সৈয়দ ফখরুদ্দীন আহমদের অধীনে সহীহ আল-বুখারী, ইব্রাহিম বালিয়াভীর অধীনে সহীহ মুসলিম ও জামি আল তিরমিযী, ফখরুল হাসানের অধীনে সুনান আবু দাউদ এবং জহির আহমদের অধীনে মুহাম্মদ আল-শায়বানীর বর্ণনায় মালিক ইবনে আনাসের মুওয়াত্তা অধ্যয়ন করেন।
দারুল উলুম দেওবন্দ থেকে দেশে ফেরার পর তিনি তার বাবা হারুন বাবুনগরীর তত্ত্বাবধানে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরে শিক্ষক নিযুক্ত হন। পরবর্তীতে হারুন বাবুনগরী, মুহাম্মদ মুসা, সুফি আবদুল জব্বার এবং আব্দুল হকের পরামর্শে তিনি আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরের চ্যান্সেলর নিযুক্ত হন।
১৫ নভেম্বর ২০২০ সালে তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা নির্বাচিত হন। এর আগে, তিনি এই সংস্থার সহ-সভাপতি ছিলেন।
১৯৮৬ সাল থেকে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরের মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন।
তিনি চরমোনাই পীর ফজলুল করিমের জীবদ্দশায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ছিলেন। ফজলুল হক আমিনীর জীবদ্দশায় তিনি ইসলামী ঐক্যজোট এবং ইসলামী আইন বাস্তবায়ন কমিটির সঙ্গে যুক্ত ছিলেন। পরে তিনি ইসলামী ঐক্যজোটের সহ-সভাপতি নির্বাচিত হন। তিনি ২০১৮ সালে ইসলামী ঐক্যজোট থেকে পদত্যাগ করেন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২১/আগষ্ট/২০২১/রেদওয়ান
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়