editor
প্রকাশিত: 1:16 PM, August 22, 2021

গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরনে বড়লেখায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
শোক দিবস ও ২১ আগষ্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরনে মৌলভীবাজারের বড়লেখায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও ২০০৫ সালের ২১ আগষ্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মরনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ আগস্ট ) দুপুর ১২টায় মুক্তিযুদ্ধা কমপ্লেক্সের সামনে বড়লেখা উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বড়লেখা উপজেলা যুবলীগের সভাপতি,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ তাজ উদ্দিন এর সভাপতিত্বে ও বড়লেখা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন ও সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ বাদশার যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ.কে এম হেলাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ,পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল আহাদ,সাধারণ সম্পাদক আব্দুল মালিক ঝুনু, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক জেহিন সিদ্দিকী, অর্থ সম্পাদক সায়দুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক ইয়াসিন আলী, সাবেক উপজেলা ও কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম সজল,ছাত্রলীগ উপজেলা সভাপতি এমরান আহমদ,কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক তাওহিদুল ইসলাম ফরহাদ সহ উপজেলা আওয়ামীলীগ, উপজেলা যুবলীগ, ছাত্রলীগ সহ সকল ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তৃাগণ সন্ত্রাস-জঙ্গীবাদের মাস্টারমাইন্ড ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামি, দুর্নীতির বরপুত্র তারেক জিয়াকে অনতিবিলম্বে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করা, ১৫ আগস্ট, ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার রায় কার্যকর করে অসাম্প্রদায়িক, উদার,গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ , মানবতাবাদী বাংলাদেশে গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে ১৫ আগষ্ট ও ২১ আগষ্ট নিহত সকল শহীদদের জন্য দোয়া করা হয়। দোয়া মাহফিল শেষে উপস্থিত সবার মাঝে তাবারক বিতরন করা হয়।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২২/আগষ্ট/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে