editor
প্রকাশিত: 1:14 PM, August 22, 2021

দেশে করোনা
নিজস্ব প্রতিবেদক
সিলেটে করোনাক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু ঘটেছে। শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টার মধ্যে তারা মারা গেছেন। এর আগের চব্বিশ ঘন্টায়ও ১২ জনের মৃত্যু হয়েছিল।
এদিকে, চব্বিশ ঘন্টায় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন মাত্র ১৬৫ জন। যা গেল প্রায় দুই মাসের মধ্যে সর্বনিম্ন।
স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় জানায়, সর্বশেষ চব্বিশ ঘন্টায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জনসহ ১০ জন সিলেট জেলায় মারা গেছেন। মৃত অপর দুজন সুনামগঞ্জের।
এ নিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা এখন ৯৮৪ জন। তন্মধ্যে ওসমানী হাসপাতালে ৮৭ জনস সিলেট জেলায় মারা গেছেন ৮০১ জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৬৭ জন, মৌলভীবাজারের ৭০ জন ও হবিগঞ্জের ৪৬ জন রয়েছেন।
এদিকে, নতুন শনাক্ত হওয়া করোনা রোগীর মধ্যে ওসমানী হাসপাতালে ২৯ জনসহ সিলেট জেলায় শনাক্ত হয়েছেন ১১০ জন। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ২৪ জন, মৌলভীবাজারের ২১ জন ও হবিগঞ্জের ১০ জন রয়েছেন।
চব্বিশ ঘন্টায় শনাক্ত যেমন কম হয়েছে, তেমনি নমুনা পরীক্ষার সংখ্যাও ছিল কম। এ সময়ে মাত্র ১০১১ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ১৬.৩২ ভাগ।
সবমিলিয়ে সিলেটজুড়ে করোনাক্রান্তের সংখ্যা ৫১ হাজার ২০৬ জনের দাঁড়িয়েছে। এর মধ্যে ওসমানী হাসপাতালে ৪৩৪০ জনসহ সিলেট জেলায় শনাক্ত হন ৩১ হাজার ৬৭৬ জন। শনাক্তদের মধ্যে সুনামগঞ্জের ৫৯২৪ জন, মৌলভীবাজারের ৭৪৬৪ জন ও হবিগঞ্জের ৬০৭০ জন রয়েছেন।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, বিভাগে গেল চব্বিশ ঘন্টায় ৩৯০ জন করোনা রোগী সুস্থ হয়ে ওঠেছেন। তাদের নিয়ে সুস্থ হওয়াদের সংখ্যা ৪০ হাজার ৩৮৫ জন।
তিনি জানান, বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৪২৪ জন করোনা রোগী চিকিৎসা নিচ্ছেন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২২/আগষ্ট/২০২১/রুজি
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে