editor
প্রকাশিত: 1:47 PM, August 22, 2021
অনলাইন ডেস্ক
আফগানিস্তানে পশ্চিমাদের কর্মকাণ্ডের কড়া সমালোচনা করেছেন বৃটিশ সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। তার ভাষায়, আফগানিস্তান এবং এর জনগণকে পরিত্যক্ত ফেলে যাওয়া এক বিয়োগাত্মক, বিপজ্জনক এবং অপ্রয়োজনীয় পদক্ষেপ। এটা যেমন তাদের স্বার্থে করা হয়নি, তেমনি আমাদের স্বার্থেও না। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়, ২০০১ সালে আফগানিস্তানে যখন যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করে, তখন তাতে যোগ দেয় বৃটেন। এ সময় প্রধানমন্ত্রী ছিলেন টনি ব্লেয়ার। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্র থেকে পুরোপুরি সেনা প্রত্যাহারের ঘোষণা দেন। তারপর থেকেই তৎপর হয়ে ওঠে তালেবানরা।
তারা একের পর এক প্রদেশ দখল করে নিতে থাকে। এক পর্যায়ে তারা বিনা বাধায় দখল করে নেয় রাজধানী কাবুল। অন্যদিকে বিপুল পরিমাণ অর্থ নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যান প্রেসিডেন্ট আশরাফ গণি। যুক্তরাষ্ট্র যে কোটি কোটি ডলার খরচ করে আফগান সেনাদের প্রশিক্ষণ দিয়েছিল, তারাও লেজ গুটিয়ে নেয়। কাউকে দেখা যায়নি রাস্তায়। ফলে এটা বলা যায়, কার্যত তালেবানদের কাছে আত্মসমর্পণ করেছে আফগানিস্তান এবং তার সহায়তাকারীরা। এরপরই উদ্ধার অভিযান নিয়ে এক বিশৃংখল পরিস্থিতি সৃষ্টি হয়েছে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে। অন্যদিকে আফগানিস্তানে যেসব মানুষ রয়ে গেছেন, তাদের মধ্যে এখন তালেবান আতঙ্ক ক্রমশ বাড়ছে। এসব নিয়ে নিজের ফাউন্ডেশনের ওয়েবসাইটে একটি বিস্তৃত আর্টিকেল লিখেছেন টনি ব্লেয়ার। তাতে আফগানিস্তানে পশ্চিমাদের কর্মকাণ্ডের কড়া সমালোচনা করেছেন।
ল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আফগানিস্তান এবং ইরাকে হামলায় বৃটেন যোগ দেয় টনি ব্লেয়ারের আমলে। এই যুদ্ধে সমর্থন দেয়ার জন্য ব্লেয়ারের সমালোচনা রয়েছে। এ জন্য তাকে বিতর্কিত ব্যক্তিত্ব বলে অভিহিত করেন অনেকে। তবে তিনি মনে করেন, পশ্চিমা মিত্ররা এখন যে কৌশল নিয়েছে, তা তাদেরকে দীর্ঘমেয়াদে ক্ষতি করবে। তিনি লিখেছেন, পশ্চিমারা এখন কোথায় অবস্থান করছে বিশ্ব সে বিষয়ে অনিশ্চিত। কারণ, এটা স্পষ্ট হয়েছে যে- আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের এই সিদ্ধান্ত কোনো গভীর কৌশল নিয়ে নেয়া হয়নি। এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে রাজনৈতিকভাবে। তিনি আরো লিখেছেন, আমরা যা করেছি, তাতে সারাবিশ্বের প্রতিটি জিহাদি গ্রুপ উল্লাস করছে। এ পরিস্থিতি দেখবে রাশিয়া, চীন এবং ইরান এবং তারা সুবিধা নেবে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২২/আগষ্ট/২০২১/রুজি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন