editor
প্রকাশিত: 4:27 PM, August 22, 2021

যাদের তাওবায় আল্লাহ বেশি খুশি হন
অনলাইন ডেস্ক
আবু হুরায়রা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, দুই ব্যক্তির প্রতি আল্লাহ (কুদরতিভাবে) হাসেন। তাদের একজন অপরজনকে হত্যা করে, (অথচ) তারা উভয়েই জান্নাতবাসী হবে। একজন এ কারণে জান্নাতবাসী হবে যে সে আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হয়েছে। অতঃপর আল্লাহ তাআলা হত্যাকারীর তাওবা কবুল করেছেন। ফলে সেও আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। (সহিহ বুখারি, হাদিস : ২৮২৬)
আলোচ্য হাদিসে আল্লাহর দয়া ও অনুগ্রহ বিভিন্ন ধরন সম্পর্কে ধারণা লাভ করা যায়। আল্লাহ তাঁর দুই বান্দাকেই নিজ অনুগ্রহে শামিল করেছেন ভিন্ন ভিন্ন পদ্ধতিতে। অথচ তারা উভয়ে পরস্পরের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল।
এই দুই ব্যক্তি যে বার্তা দেয় : প্রথম ব্যক্তিকে আল্লাহ দ্বিতীয় ব্যক্তির ওপর প্রাধান্য দিয়েছেন, তাকে সম্মানিত করেছেন। যারা আল্লাহর জন্য নিজের জীবন উৎসর্গ করে আল্লাহ তাদের দুনিয়া ও আখিরাতে সম্মানিত করেন। তারা আল্লাহর সম্মানিত বান্দাদের তৃতীয় স্তরে রয়েছে। নবী-রাসুল ও সিদ্দিকদের পরেই তাদের অবস্থান।
দ্বিতীয় ব্যক্তি একজন খুনি হওয়ার পরও আল্লাহ ক্ষমা করে দিয়ে বান্দাদের তিনি তাঁর অনুগ্রহের প্রতি আশান্বিত করেছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আপনি বলুন! হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর অবিচার করেছ আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ যাবতীয় পাপ ক্ষমা করেন। তিনি ক্ষমাশীল, দয়ালু।’ (সুরা ঝুমার, আয়াত : ৫৩)
তাওবা পাপচিহ্ন মুছে দেয় : আলোচ্য হাদিস দ্বারা এটাও প্রমাণিত হয় যে তাওবা মানুষের অতীতের পাপচিহ্ন মুছে দেয় এবং তার জন্য সম্মান ও মর্যাদার পথ খুলে দেয়। যেমন—আল্লাহ দ্বিতীয় ব্যক্তির জীবন থেকে কুফরির চিহ্ন মিটিয়ে দিয়ে তাকে জান্নাতের পথে পরিচালিত করেছেন।
যারা তাওবার সৌভাগ্য লাভ করে : পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আল্লাহ অবশ্যই সেসব মানুষের তাওবা কবুল করবেন, যারা ভুলবশত মন্দ কাজ করে এবং সত্বর তাওবা করে। এরাই তারা, যাদের তাওবা আল্লাহ কবুল করেন। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। তাওবা তাদের জন্য নয়, যারা আজীবন মন্দ কাজ করে, অবশেষে তাদের কারো মৃত্যু উপস্থিত হলো; সে বলে, আমি এখন তাওবা করছি। এবং তাদের জন্যও নয়, যাদের মৃত্যু হয় কাফির অবস্থায়। এরা তারাই, যাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তির ব্যবস্থা।’ (সুরা নিসা, আয়াত : ১৭-১৮)
আল্লাহর হাসি দ্বারা উদ্দেশ্য : ইমাম নববী (রহ.) আলোচ্য হাদিসের ব্যাখ্যায় বলেন, হাদিসে ‘আল্লাহ হাসেন’ দ্বারা রূপকার্থ উদ্দেশ্য। আমাদের মাঝে হাসির প্রচলিত অর্থ আল্লাহর জন্য প্রয়োগ করা বৈধ নয়। কেননা তার জন্য দেহাবয়বের প্রয়োজন হয় আর আল্লাহ তা থেকে মুক্ত। বরং এর অর্থ হবে আল্লাহ সন্তুষ্ট হন, খুশি হন, ভালোবাসেন। (শরহুন নাবাবি লিল-মুসলিম)
তবে কোনো হাদিসবিশারদ বলেন, আল্লাহ হাসেন, তবে তাঁর হাসি আমাদের মতো না, এমনকি কোনো সৃষ্টির মতো না। তাঁর অন্য সব গুণের মতো তাঁর হাসিও অনন্য ও অতুলনীয়। কেননা আল্লাহর সত্তার সঙ্গে যেমন কারো সামঞ্জস্য নেই, তেমনি তাঁর কোনো গুণের ক্ষেত্রেও সামঞ্জস্য নেই। আল্লাহ সবাইকে ক্ষমা করুন। আমিন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২২/আগষ্ট/২০২১/রুজি
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,
আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল