editor

প্রকাশিত: 8:23 PM, August 22, 2021

জোর করে স্বীকারোক্তি আদায় মারাত্মক অপরাধ: হাইকোর্ট

জোর করে স্বীকারোক্তি আদায় মারাত্মক অপরাধ: হাইকোর্ট

জোর করে স্বীকারোক্তি আদায় মারাত্মক অপরাধ: হাইকোর্ট

অনলাইন ডেস্ক
জোর করে স্বীকারোক্তি আদায়ের ঘটনা তদন্ত কর্মকর্তার ভুল নয়, এটি মারাত্মক অপরাধ বলে জানিয়েছেন হাইকোর্ট।

রোববার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

আদালত ৬ সেপ্টেম্বর এ বিষয়ে পরবর্তী শুনানি ও আদেশের জন্য দিন ধার্য করেছেন। একই সঙ্গে ওইদিন তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক নয়ন কুমারকে সশরীরে হাইকোর্টে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ১১ আগস্ট একই বেঞ্চ এক আদেশে সংশি্লষ্ট মামলার প্রথম তদন্ত কর্মকর্তা (সারিয়াকান্দি থানার সাবেক উপপরিদর্শক, বর্তমানে নাটোরে সিআইডির পরিদর্শক) নয়ন কুমার এবং বর্তমান তদন্ত কর্মকর্তা বগুড়ার পিবিআই-এর উপপরিদর্শক মনসুর আলীকে মামলার নথি (সিডি) নিয়ে হাজির থাকতে বলা হয়। এ আদেশে তারা উপস্থিত ছিলেন।

এর মধ্যে নয়ন কুমার লিখিত আবেদন দিয়ে তদন্তে ভুলের জন্য আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা চান। তার আবেদন উপস্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল। এ সময় আদালত উলি্লখিত মন্তব্য করেন।

বগুড়ার সারিয়াকান্দি থানার কাটাখালী গ্রামের মহিদুল ইসলামের ৮ বছরের ছেলেকে হত্যা এবং ওই ঘটনায় তারই ১২ বছরের আরেক ছেলেকে গ্রেফতার করে স্বীকারোক্তি আদায়ের ঘটনা নিয়ে পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন নিয়ে সুপ্রিমকোর্টের ৫ আইনজীবীর করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন হাইকোর্ট।

আদালতে আবেদনকারীর পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী। এ সময় আদালত কক্ষে প্রথম তদন্ত কর্মকর্তা নয়ন কুমার উপস্থিত ছিলেন।

এরও আগে ২৯ জুন ওই দুই পুলিশ কর্মকর্তাকে তলব করে আদেশ দিয়েছিলেন আদালত। ৩ আগস্ট তাদের হাজির হওয়ার জন্য দিন ধার্য ছিল। কিন্তু লকডাউনের কারণে ওইদিন আদালতে স্বাভাবিক বিচার কাজ বন্ধ ছিল। এ কারণে ওইদিন শুনানি হয়নি। এরই ধারাবাহিকতায় পরবর্তী আদেশ ও শুনানির জন্য ২২ আগস্ট দিন ধার্য করা হয়।

১১ জুন ‘বিয়ারিং দ্য আনবিয়ারেবল’ শিরোনামে একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে মামলায় শিশু আদালতের কার্যক্রম চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টের ৫ আইনজীবী হাইকোর্টে আবেদন করেন। আবেদনে পুলিশের দুই কর্মকর্তাকে উচ্চ আদালতে ডাকা হলো।

জানা যায়, ২০১৫ সালের ২৫ আগস্ট ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধারের একদিন পর বগুড়ার সারিয়াকান্দি থানায় মামলা করেন ওই শিশুর বাবা মহিদুল ইসলাম। পুলিশ ওই বছরের ২৯ নভেম্বর বাদীর ১২ বছরের ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। পরদিন বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয়। সেখানেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সে। বাবা-মা ছোট ভাইকে তার চেয়ে বেশি ভালোবাসায় তাকে খুন করেছে বলে ম্যাজিস্ট্রেটকে জানায় বড় ছেলে। পরে আদালত তার জামিন মঞ্জুর করেন অপ্রাপ্তবয়স্ক হওয়ার কারণে। কিন্তু সন্দেহভাজন হিসাবে প্রতিটি শুনানিতেই আদালতে উপস্থিত থাকতে হয়েছে ওই শিশুকে।

মহিতুলের অভিযোগ, ‘খুনিরা প্রভাবশালী। পুলিশ তাদের কাছ থেকে ঘুস নিয়ে স্বীকারোক্তি দিতে বড় ছেলেকে বাধ্য করেছে।’

পরে প্রথম তদন্ত কর্মকর্তা নয়ন কুমার বড় ভাইকে একমাত্র আসামি দেখিয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। কিন্তু মহিদুল ইসলাম এতে নারাজি দিলে ২০১৭ সালে পুলিশ বু্যরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) মামলাটি তদনে্তর দায়িত্ব দেন আদালত।

পিবিআই চার বছরে তদন্ত শেষে বড় ছেলেকে নির্দোষ হিসাবে চিহ্নিত করে। এছাড়া হত্যার ঘটনায় অন্য দুইজনকে গ্রেফতার করে পিবিআই। এ অবস্থায় এসআই মনসুর আলী ১২ বছর বয়সি বড় ভাইকে অব্যাহতি দিয়ে নতুন দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/২২/আগষ্ট/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়