editor
প্রকাশিত: 8:39 AM, September 30, 2020
অনলাইন ডেস্ক:
কুয়েতের নতুন আমির হিসেবে মনোনীত হয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স শেখ নওয়াফ আল-আহমেদ আল-সাবাহ। আজ বুধবার তাঁকে তেলসমৃদ্ধ দেশটির নতুন আমির হিসেবে মনোনীত করা হয়েছে। খবর খালিজ টাইমস ও গালফ নিউজের।
শেখ নওয়াফ সদ্য প্রয়াত আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-সাবাহর স্থলাভিষিক্ত হলেন। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ৯১ বছর বয়সী আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-সাবাহর মৃত্যু হয়।
প্রয়াত আমির শেখ সাবাহ অসুস্থ হয়ে পড়লে আমিরের কাজের অনেক দায়িত্ব তাঁকেই পালন করতে হতো। তিনি ২০০৬ সালে ক্রাউন প্রিন্স হন। ওই বছরই শেখ সাবাহ আমির হন।
এদিকে শেখ সাবাহর মৃত্যুতে ৪০ দিনব্যাপী শোক ঘোষণা করেছে কুয়েত সরকার। আমিরের মৃত্যুতে আগামী তিন দিন দেশটির সব সরকারি অফিস বন্ধ থাকবে।
আজ নতুন আমির মনোনয়নের ঘোষণাটি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয়। উপসাগরীয় দেশটির সংবিধান অনুযায়ী, আমিরের মৃত্যুতে ক্রাউন প্রিন্সই আমির হন।
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা
সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান কমলা ভান্ডার গ্রুপের সাবেক চেয়ারম্যান নীল কণ্ঠ রায়ের সহধর্মিণী ও গ্রুপের বর্তমান চেয়ারম্যান পুষ্প রায় আর
সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।
সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি এম শফিকুর রহমান ও সাবেক দপ্তর সম্পাদক মো. সেলিম আহমদের বিভিন্ন প্রেস বিজ্ঞপ্তি ও